
শুধু উজ্জ্বল সুন্দর ত্বকই নয়, ঘন কালো ভ্রু-এর ও বেশ চাহিদা রয়েছে মহিলা মহলে। অনেকেই বলেন চোখের উপরই নির্ভর করে মেয়েদের সৌন্দর্য। আকর চোখের সৌন্দর্যকে আলোকিত করে ভ্রু। সুন্দর ভ্রু মুখের শোভা বাড়িয়ে দেয় অনেকটাই।
তবে ঘন কালো ভ্রু-এর স্বপ্ন সবার পূরণ হয় না। মনের মতো ভ্রু পাওয়ার জন্য অনেকেই অনেক কসরত করেন। তবে শুধু কসরত করলেই হবে না, চাই সঠিক যত্ন। জানুন কিছু ঘরোয়া উপায়, যাব মানলেই ঘন ও কালো হবে ভ্রু।
ক্যাস্টর অয়েল:
ভ্রু-এর জন্য ভীষণই উপকারি হল ক্য়াস্টর অয়েল। একটি তুলোর বলে ক্যাস্টর অয়েল নিন। এরপর তা ভ্রু-তে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল:
শুধু ক্যাস্টর অয়েলই নয়, এর সঙ্গে আমন্ড অয়েল মেশালে আরও ভাল কাজ হবে। একইভাবে তুলোর বলে ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ভ্রু-তে লাগান। এরপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
নারকেল তেল:
এছাড়া ব্যবহার করতে পারেন নারকেল তেলেও। নারকেল তেল ভ্রু-তে লাগান। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
ভিটামিন ই:
ভিটামিন ই-ও ভ্রু-এর গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। এক্ষেত্রে ব্যবহার করুন ভিটামিন ই তেল বা ক্যাপসুল।
হরিতকী:
ভ্রু ঘন করতে চাইসে ব্যবহার করুন হরিতকী। বেশি কিছু না হরিতকী পেস্ট করে তার নির্যাসটা ভ্রু-তে লাগালেই হবে।
ডায়েট:
শুধু রূপচর্চা করলেই হবে না. নজর দিতে হবে ডায়েটের দিকেও। ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফ্যাটি অ্যাসিড যোগ করুন। চিনি খাওয়া একেবারে কমান।