AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ত্বক ও চুলের যত্নে ভিটামিন ‘ই’ ক্যাপসুল কতটা গুরুত্বপূর্ণ, জানেন?

সঠিক মাত্রায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার না করলে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সঠিক ব্যবহার না জানলে ত্বক ও চুলের জন্য ক্ষতিকরও হতে পারে।

ত্বক ও চুলের যত্নে ভিটামিন 'ই' ক্যাপসুল কতটা গুরুত্বপূর্ণ, জানেন?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 02, 2021 | 9:26 AM
Share

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভিটামিন ই ক্যাপসুলের ভূমিকা বেশ কার্যকরী। ঘন ও মসৃন চুল, গ্লোয়িং স্কিন, সুন্দর নখের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয়। ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। প্রাকৃতিকভাবে সুস্থ চুল ও ত্বকের পরিচর্চার জন্য আমন্ড,কুমড়ো, পিনাট বাটার, সূর্যমুখীর বীজ, পালং শাক খেতে পারেন। তবে সঠিক মাত্রায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার না করলে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সঠিক ব্যবহার না জানলে ত্বক ও চুলের জন্য ক্ষতিকরও হতে পারে।

উজ্জ্বল ত্বক ও ত্বকের শুষ্কতা দূর করতে রোজ রাতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগাতে পারেন। সানস্ক্রিনের মতো ভিটামিন ই ব্যবহার করতে পারেন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে বের হওয়ার আগে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এছাড়া শীতকালে ত্বক ও ঠোঁটের পরিচর্চার জন্য ভিটামিন ই ক্যাপসুল দারুণ কার্যকরী। ডার্ক সার্কেল , বলিরেখা নির্মূল করতে ও কালো ছোপ দূর করতে ভিটামিন ই ক্যাপসুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ঠোঁটের শুষ্কভাব দূর করতে লিপস্টিকের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। চুল ঘন করতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করুন।

আরও পড়ুন: আর পার্লারে নয়, বাড়িতেই ম্যানিকিওর করুন সহজ এই ৭টি ধাপে!

ভিটামিন ই স্কিন মাস্ক

একটি পাত্রের মধ্যে একটি মাঝারি মাপের ডিম ফাটিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার তাতে ভিটামিন ই ক্যাপসুল কাঁচি দিয়ে কেটে ওই কন্টেনারের মধ্যে মিশিয়ে নিন। ফের একবার ডিমটি ফেটিয়ে নিন। গোটা মিশ্রণটি ত্বকের উপর ভাল করে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন । নরম তুলতুলে ত্বকের জন্য এই মাস্ক যথেষ্ট কার্যকরী। শুধু তাই নয়, ত্বকের ছিদ্রগুলিও পরিস্কার হয়ে যায়।

ভিটামিন ই হেয়ার মাস্ক

একটি পাত্রের মধ্যে নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে নিন। যদি নারকেল তেল ব্যবহার না করেন, আপনার পছন্দের তেল ব্বহার করলেও ক্ষতি কিছু হবে না। বরং আপনার চুলের জন্য সেরা ও উপযুক্ত তেলই ব্যবহারকরুন। অলিভ ওয়েল, আমন্ড অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ