AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেলে দেওয়া সাবানের পাতলা টুকরো দিয়েই হতে পারে মুশকিল আসান, জানুন ৫ ম্যাজিক টোটকা

স্নান বা হাত ধোয়ার সময় সাবান যখন একদম পাতলা বা ছোট হয়ে যায়, তখন তা ব্যবহার করা কঠিন ভেবে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু একটু সচেতন হলেই এই ছোট ছোট সাবানের কত্তল আপনার পকেটের টাকা যেমন সাশ্রয় করতে পারে, তেমনই ঘরের অনেক খুঁটিনাটি কাজকে সহজ করে দেয়।

ফেলে দেওয়া সাবানের পাতলা টুকরো দিয়েই হতে পারে মুশকিল আসান, জানুন ৫ ম্যাজিক টোটকা
Image Credit: Image Credit source: yummy.funny_soap
| Updated on: Mar 07, 2026 | 5:40 PM
Share

আমাদের অনেকেরই অভ্যাস, স্নান বা হাত ধোয়ার সময় সাবান যখন একদম পাতলা বা ছোট হয়ে যায়, তখন তা ব্যবহার করা কঠিন ভেবে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু একটু সচেতন হলেই এই ছোট ছোট সাবানের কত্তল আপনার পকেটের টাকা যেমন সাশ্রয় করতে পারে, তেমনই ঘরের অনেক খুঁটিনাটি কাজকে সহজ করে দেয়।

১. আলমারি রাখুন সুগন্ধিত পুরনো বা ছোট হয়ে যাওয়া সাবানের টুকরোগুলো প্রথমে ভালো করে শুকিয়ে নিন। এবার একটি পাতলা সুতির কাপড় বা জালিদার ছোট পোটলায় ভরে মুখটি বেঁধে দিন। এই পোটলাটি জামাকাপড়ের ভাঁজে বা ড্রয়ারের এক কোণে রেখে দিন। এতে বর্ষাকালে বা বদ্ধ জায়গায় কাপড় থেকে যে ভ্যাপসা গন্ধ বের হয়, তা দূর হবে এবং আলমারি খুললেই এক মনোরম সুগন্ধ পাওয়া যাবে।

২. জুতোর দুর্গন্ধ থেকে মুক্তি গরম বা বর্ষায় জুতো থেকে ঘামের দুর্গন্ধ আসা এক বড় সমস্যা। এই বিড়ম্বনা এড়াতে রাতে ঘুমানোর আগে জুতোর ভেতরে শুকনো সাবানের একটি ছোট টুকরো রেখে দিন। এটি জুতোর ভেতরের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে এবং দুর্গন্ধ দূর করে জুতোকে ফ্রেশ রাখবে।

৩. বাথরুম থাকবে সতেজ বাথরুম পরিষ্কার করার পরেও অনেক সময় সিঁতসেঁতে বা ভ্যাপসা গন্ধ থেকে যায়। এক্ষেত্রেও কাজে লাগান ছোট সাবানের টুকরো। একটি বাটিতে বা জালিদার ব্যাগে সাবানের কুচিগুলো রেখে বাথরুমের এক কোণে ঝুলিয়ে দিন। বাতাসের আর্দ্রতার সংস্পর্শে এলে এটি থেকে অনবরত সুগন্ধ বের হতে থাকবে, যা বাথরুমকে দীর্ঘক্ষণ ফ্রেশ রাখবে।

৪. ঘরেই বানান লিকুইড সোপ ফেলে দেওয়া সাবান দিয়ে খুব সহজেই লিকুইড সোপ তৈরি করা সম্ভব। প্রথমে সাবানের টুকরোগুলো কুচি করে কেটে নিন। এবার একটি পাত্রে জল গরম করে ডাবল বয়লার পদ্ধতিতে সাবানগুলো গলিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। এটি হ্যান্ডওয়াশ হিসেবে ব্যবহার করা যাবে অনায়াসেই।

৫. সেলাইয়ের জন্য মার্কিং চক আপনি কি বাড়িতে সেলাইয়ের কাজ করেন? তাহলে দর্জির চকের বদলে শুকনো সাবানের টুকরো ব্যবহার করে দেখুন। কাপড়ের ওপর মাপজোখ করার জন্য শুকনো সাবান দিয়ে দাগ কাটলে তা যেমন স্পষ্ট হয়, তেমনই কাচার সময় খুব সহজেই উঠে যায়। এতে বাড়তি টাকা খরচ করে চকেরও প্রয়োজন হবে না।

তাই পরের বার সাবান ছোট হয়ে গেলে তা ডাস্টবিনে ফেলার আগে এই সহজ পদ্ধতিগুলো অবশ্যই ট্রাই করে দেখুন। সাধারণ জিনিসের সঠিক ব্যবহারই আপনার সংসারকে আরও গোছানো এবং সাশ্রয়ী করে তুলবে।