AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর মাথার উপর রহস্যময় ড্রোন, দ্রুত তদন্তের নির্দেশ

Malda: কয়েকদিন আগেই মালদহের কালিয়াচকে বিক্ষোভের জেরে প্রায় ৮-৯ ঘণ্টা ধরে আটরে রাখা হয় সাত বিচারককে। সেই ঘটনার পর আজ, শনিবার মালদহ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘটনা। 'এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র আছে? বাংলা দখলের উদ্দেশে এসব করা হচ্ছে?' তৃণমূলের তরফে উঠল প্রশ্ন।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর মাথার উপর রহস্যময় ড্রোন, দ্রুত তদন্তের নির্দেশ
মালতীপুরে মমতাImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 04, 2026 | 4:06 PM
Share

মালদহ: ফের শিরোনামে মালদহ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে আচমকা চলে এল একটি ড্রোন। শনিবার মালতীপুরের সভা সেরে গাজোলের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন, ঠিক সময় আচমকাই তাঁর মাথার উপর দিয়ে ড্রোন উড়ে যায়। এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন মমতা। হেলিকপ্টারের সিঁড়িতে উঠে, হাতে মাইক নিয়ে তিনি বলেন, ‘কারা করছে এসব?’

কয়েকদিন আগেই মালদহের কালিয়াচকে বিক্ষোভের জেরে প্রায় ৮-৯ ঘণ্টা ধরে আটরে রাখা হয় সাত বিচারককে। সেই ঘটনার পর আজ, শনিবার মালদহ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘটনা। এভাবে কপ্টারের সামনে একটি ড্রোন আসতে দেখে রীতিমতো ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কারা করছে এসব? পুলিশকে নজর রাখতে হবে। যারা এটা করেছে, তাদের সবাইকে চিহ্নিত করতে হবে।”

কোথা থেকে এল ওই ড্রোন, তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ছবি তোলার জন্য তৃণমূলের তরফেই ড্রোন ওড়ানো হচ্ছিল। তবে জেলার তৃণমূল নেতারা কেউ এই বিষয়ে মুখ খুলতে পারছেন না। এই ঘটনার পর তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র আছে? বাংলা দখলের উদ্দেশে শেষ পর্যন্ত এসব করা হচ্ছে? এমন কিছু করা হচ্ছে, যাতে নেত্রী প্রাণসংশয় হতে পারে।” উল্লেখ্য, গত ২৬ মার্চ ও ১ এপ্রিল পরপর দুবার বিপর্যয়ের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান।

Follow Us