AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sperm Freezing: মেয়েদের ডিম্বাণুর মতো ছেলেরাও কি নিজেদের স্পার্ম ফ্রিজ করতে পারেন? কত দিন ভালো থাকবে শুক্রাণু?

can men freeze their sperm like women egg freezing: তনিশার কথায়, মনের মতো পুরুষ মানুষ না পেলে, তিনি মা হবেন না। আর সেই কারণেই ডিম্বাণু ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তনিশার এই বক্তব্যকে টেনে সোশাল মিডিয়ায় নানা চর্চা। আর তার মাঝেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, মেয়েদের ডিম্বাণুর মতো কি ছেলেরা তাঁদের শুক্রাণুও ফ্রিজ করতে পারেন?

Sperm Freezing: মেয়েদের ডিম্বাণুর মতো ছেলেরাও কি নিজেদের স্পার্ম ফ্রিজ করতে পারেন? কত দিন ভালো থাকবে শুক্রাণু?
Image Credit: Freepik
| Updated on: Oct 28, 2026 | 5:07 PM
Share

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি ডিম্বাণু ফ্রিজ করেছেন। এমনকী, এই সিদ্ধান্তের নেপথ্যের কারণও ফাঁস করেছেন তিনি। তনিশার কথায়, মনের মতো পুরুষ মানুষ না পেলে, তিনি মা হবেন না। আর সেই কারণেই ডিম্বাণু ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তনিশার এই বক্তব্যকে টেনে সোশাল মিডিয়ায় নানা চর্চা। আর তার মাঝেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, মেয়েদের ডিম্বাণুর মতো কি ছেলেরা তাঁদের শুক্রাণুও ফ্রিজ করতে পারেন?

ছেলেদের শুক্রাণু ফ্রিজ করার কথা উঠলেই চলে আসে, আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনারের কথা। সেখানে দর্শক দেখেছিলেন আইভিএফের জন্য কীভাবে স্পার্ম জমা রাখা হয়। তবে সেই ছবিতে নিজের ইচ্ছায়, বা ভবিষ্যতে বাবা হওয়ার কথা চিন্তা করে স্পার্ম ফ্রিজ করছেন, এই বিষয়টিকে ফোকাস করা হয়নি। এবার প্রশ্ন স্পার্ম ফ্রিজ করবেন কীভাবে, কতদিন ফ্রিজ করে রাখা যায়?

অনেকেই কেরিয়ার, ব্যক্তিগত পছন্দ কিংবা অন্যান্য কারণে দেরিতে বাবা হতে চান। আবার অনেকে ক্যানসার বা অন্যান্য জটিল চিকিৎসা ও ঝুঁকিপূর্ণ পেশা, যেমন নৈসেনা, বিমানসেনার মতো পেশায় যুক্ত হওয়ার আগে ভবিষ্যৎ বংশধর সংরক্ষণের কথা ভেবে থাকেন। ঠিক এই কারণেই চিকিৎসাবিজ্ঞানে জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্পার্ম ব্যাংকিং’ (Sperm Banking) বা শুক্রাণু সংরক্ষণ পদ্ধতি, যা ক্রায়োপ্রিজারভেশন (Cryopreservation) নামেও পরিচিত। আসুন জেনে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়াটি ঠিক কীভাবে কাজ করে।

টিভি নাইন বাংলাকে আইভিএফ স্পেশালিস্ট চিকিৎসক প্রসূন বেরা ( IVF Specialist | Obstetrician & Gynaecologist | Advanced Laparoscopic Surgeon, Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town) জানান, মেয়েদের ডিম্বাণু সংরক্ষণের কথা অনেকেই জানেন, তবে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে শুক্রাণু বা স্পার্মও (Sperm) যথাযথ শর্তে বছরের পর বছর বা দশক ধরে হিমায়িত বা ফ্রিজ করে রাখা সম্ভব। ‘স্পার্ম ক্রায়োপ্রিজারভেশন’ (Sperm Cryopreservation) নামের এই সুপ্রতিষ্ঠিত প্রজনন-সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে পুরুষরা ভবিষ্যতে সন্তান গ্রহণের উদ্দেশ্যে নিজেদের প্রজনন ক্ষমতা সুরক্ষিত রাখতে পারেন।

কীভাবে কাজ করে এই পদ্ধতি? প্রথমে বীর্যের নমুনা (Semen sample) সংগ্রহ করে তাতে শুক্রাণুর সংখ্যা (Count) ও গতিশীলতা (Motility) পরীক্ষা করা হয়। এরপর নমুনাটির সঙ্গে একটি বিশেষ ‘ক্রায়োপ্রোটেক্টিভ মিডিয়াম’ মিশিয়ে তা প্রায় মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস (-196°C) তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে যখন প্রজননের প্রয়োজন হয়, তখন নমুনাটি গলিয়ে (Thawed) আইভিএফ (IVF) বা আইসিএসআই (ICSI)-এর মতো ফার্টিলিটি চিকিৎসায় ব্যবহার করা হয়।

কত দিন পর্যন্ত শুক্রাণু সংরক্ষণ করা যায়? শুক্রাণু বহু বছর ধরে ব্যবহারযোগ্য থাকতে পারে। এমনকি কয়েক দশক ধরে সংরক্ষিত নমুনা দিয়ে সফলভাবে গর্ভধারণের নজিরও রয়েছে। তবে কেবল সংরক্ষণের মেয়াদই গর্ভধারণের নিশ্চয়তা দেয় না; সাফল্যের বিষয়টি শুক্রাণুর গুণমান, বরফ গলানোর পর জীবিত শুক্রাণুর সংখ্যা এবং অন্যান্য প্রজননগত বিষয়ের ওপর নির্ভর করে।

কাদের জন্য স্পার্ম ফ্রিজিং বা ব্যাংকিং করা উচিত?

যেসব পুরুষ কেমোথেরাপি, রেডিওথেরাপি বা এমন কোনও অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন যা প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, কিংবা যাঁদের এমন কোনো শারীরিক অবস্থা রয়েছে যা ভবিষ্যতে শুক্রাণু উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে— তাঁরা ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে স্পার্ম ব্যাংকিংয়ের কথা ভাবতে পারেন।

প্রজনন ক্ষমতা ধরে রাখার এই সুযোগ কেবল নারীদের জন্য নয়। আজকের দিনে শুক্রাণু ফ্রিজ করে রাখা মানে আগামী দিনে বাবা হওয়ার সম্ভাবনাকে সুরক্ষিত রাখা।

Follow Us