AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মটন চিকেন নয়, কাতলা মাছ দিয়েই রেঁধে ফেলুন রেজালা

Katla Rezala Recipe: কিছুক্ষণ হালকা আঁচে রেখে নামিয়ে নিয়ে কেওড়া জল, মিষ্টি আতর ও খোয়া দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন। সব শেষে ক্রিম দিয়ে গার্নিশ করে পোলাও বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা কাতলা মাছের রেজালা।

মটন চিকেন নয়, কাতলা মাছ দিয়েই রেঁধে ফেলুন রেজালা
কাতলা মাছের রেজালা
| Updated on: Mar 30, 2024 | 3:00 PM
Share

রেজালার নাম শুনলে মূলত মাথায় আসে চিকেন কিংবা মটন। তবে জানেন কি মাছ দিয়েও দারুণ বানানো যায় রেজালা? স্বাদে মটন বা চিকেনকে কয়েক গোল দিতে পারে এই পদ। তাই আর দেরী না করে জেনে নিন কীভাবে বানাবেন এই পদ। প্রথমে জেনে নেওয়া যাক এই পদ বানাতে কী-কী লাগবে।

এই পদ বানাতে লাগবে কাতলা মাছ, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, আদার টুকরো, পেঁয়াজ, কাজুবাদাম বাটা,পোস্তদানা, তেজপাতা,গোটা গোলমরিচ,ধনে গুঁড়ো, মৌরি, জিরে গুঁড়ো, গরম মশলা, তেল।

স্টেপ ১-

মাছের টুকরোগুলো ভাল করে পরিষ্কার করে নিন। আদা ও রসুন বাটা ভাল করে চিপে নিয়ে রস সরিয়ে রাখুন। পেঁয়াজ, কাজু বাদাম ও নারকেল আলাদা আলাদা করে বেটে নিন।

স্টেপ ২-

এ বার একটা পাত্রে তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে নিন। এ বার ওই তেলেই পেঁয়াজ বাটা, রসুন ও আদার রস দিন। মশলার জল শুকিয়ে গেলে ঘি, ফেটানো দই দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন।

স্টেপ ৩- এর পর কাজু বাদাম বাটা ও নারকেল বাটা দিয়ে ২-৩ মিনিট ভাজুন কিন্তু খেয়াল রাখবেন মশলা যেন বাদামি না হয়ে যায়। এ বার পাত্রে মাছের টুকরোগুলো ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা বাটা, দেড় কাপ জল দিয়ে ফুটিয়ে ঘন ঝোল বানিয়ে নিন।

স্টেপ ৪-

কিছুক্ষণ হালকা আঁচে রেখে নামিয়ে নিয়ে কেওড়া জল, মিষ্টি আতর ও খোয়া দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন। সব শেষে ক্রিম দিয়ে গার্নিশ করে পোলাও বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা কাতলা মাছের রেজালা।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা