AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বাদ ও স্বাস্থ্য দুই-ই বজায় থাকবে, চেখে দেখুন ওটসের পায়েস

Oats Payesh:ইচ্ছে থাকলেও স্বাস্থ্যের কথা ভেবে পায়েস খেতে চান না। তাই উপায় আছে। এমন কিছু খেতে হবে যাতে স্বাস্থ্যও হাতে থাকে আর স্বাদও মেটে। তাই এ বার ওটস দিয়েই বানিয়ে নিন পায়েস। খেতে যেমন সুস্বাদু এই পায়েস, শরীরের জন্য়ও তেমন উপকারী। এ বার আর দেরী না করে চটজলদি জেনে নিন রেসিপি।

স্বাদ ও স্বাস্থ্য দুই-ই বজায় থাকবে, চেখে দেখুন ওটসের পায়েস
ওটসের পায়েস
| Updated on: Mar 30, 2024 | 1:00 PM
Share

পায়েস খেতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। জন্মদিন বা যে কোনও শুভ অনুষ্ঠান মানেই পায়েস। তবে বাঙালি আবার এখন স্বাস্থ্য সচেতন। ইচ্ছে থাকলেও স্বাস্থ্যের কথা ভেবে পায়েস খেতে চান না। তাই উপায় আছে। এমন কিছু খেতে হবে যাতে স্বাস্থ্যও হাতে থাকে আর স্বাদও মেটে। তাই এ বার ওটস দিয়েই বানিয়ে নিন পায়েস। খেতে যেমন সুস্বাদু এই পায়েস, শরীরের জন্য়ও তেমন উপকারী। এ বার আর দেরী না করে চটজলদি জেনে নিন রেসিপি।

প্রথমে আসা যাক এই পদ বানাতে কী-কী লাগবে।

উপকরণ:

ওটস

দুধ

কাজুবাদাম

চিনি

কিশমিশ

আমন্ড

তেজপাতা

এলাচ

স্টেপ ১- প্রথমে একটি প্যানে পরিমাণমতো দুধ নিন। এ বার দুধটা ভাল করে ফুটিয়ে নিন। এমনভাবে ফোটাবেন যাতে দুধ ঘন হয়ে যায়।

স্টেপ ২- দুধ ফুটে এলে তাতে তেজপাতা ও এলাচ ফোড়ন দিন। এরপর তাতে ওটস দিয়ে দিন। আর দেবেন পরিমাণমতো চিনি। এ বার মিশ্রণটি ভাল করে ফুটতে দিন।

স্টেপ ৩-

দুধ ফুটে এলে উপর থেকে ড্রাইফ্রুটস ছড়িয়ে দিন। এ বার একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। এ বার ঠান্ডা করে পরিবেশন করুন ওটসের পায়েস।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?