AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিয়া সিড দিয়ে মেদ কমাচ্ছেন? এবার চুলের যত্নে লাগিয়ে ফেলুন চিয়া

Chia Seeds: চুলের যত্নে চিয়া সিডের হেয়ার মাস্ক দুর্দান্ত কাজ করে। বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিয়া সিডের হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক চুলে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে। একটি গ্লাসে জলে ১ চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন।

চিয়া সিড দিয়ে মেদ কমাচ্ছেন? এবার চুলের যত্নে লাগিয়ে ফেলুন চিয়া
| Updated on: Dec 25, 2024 | 3:40 PM
Share

চুলের যত্নে চিয়া সিড? শুনে অবাক হচ্ছেন তো? এটাই সত্যি। শরীরের বাড়তি মেদ কমাতে চিয়া সিড যেমন উপকারী, তেমনই তা চুলে লাগালে পলকে ভাল হতে পারে চুলের স্বাস্থ্য। চুল ওঠাও বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই।

চিয়া সিডের উপকারিতা-

১) চিয়া সিডের মধ্যে প্রোটিন ও ফসফরাস রয়েছে, যা মজবুত চুল গঠনে সাহায্য করে। চিয়া সিডের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল পড়া কমে।

২) চিয়া সিডের মধ্যে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনে সাহায্য করে। আর স্ক্যাল্প ভাল থাকলে চুলের বৃদ্ধিও ভাল করে ঘটে।

৩) আপনি রুক্ষ ও শুষ্ক চুলে আর্দ্রতা প্রদান করে চিয়া সিড। ঘন ঘন স্টাইলিং করার কারণে, তাপ প্রয়োগের ফলে চুলের দশা বেহাল হয়ে পড়ে। চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার করে চিয়া সিড।

৪) নিস্তেজ চুলে প্রাণ জোগায় চিয়া সিড। এই বীজের মধ্যে জিঙ্ক রয়েছে, যা চুলকে ইউভি রশ্মি, দূষণ ইত্যাদি হাত থেকে চুলকে প্রতিরোধ করে। নতুন চুল গজাতে এবং চুলের টেক্সচার উন্নত করতে সাহায্য করে চিয়া সিড।

চুলের যত্ন নেয় চিয়া সিড-

চুলের যত্নে চিয়া সিডের হেয়ার মাস্ক দুর্দান্ত কাজ করে। বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিয়া সিডের হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক চুলে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে। একটি গ্লাসে জলে ১ চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন। চিয়া সিড জেলের আকার ধারণ করলে এতে ৬ চামচ নারকেল তেল, ২ চামচ অ্যাপেল সিডার ভিনিগার আর অর্ধেক কাপ মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাইক্রোওয়েভে দিয়ে ৩০ সেকেন্ডের জন্য গরম করে নিন। এবার এই হেয়ার মাস্ক ঘরের তাপমাত্রায় চলে এলে চুলে লাগিয়ে নিন। ৫-১০ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পুও করে নিতে পারেন। সপ্তাহে একদিন করে এই চিয়া সিডের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী