জামা-কাপড় ঠিকমতো পরিষ্কার হচ্ছে না? জাস্ট এই ট্রিক মেনে চলুন
সব ধরনের কাপড় একই পদ্ধতিতে কাচা উচিত নয়। ভারী পোশাক, হালকা কাপড় কিংবা সূক্ষ্ম ফেব্রিকের জন্য আলাদা ওয়াশিং মোড থাকতে পারে। কাপড়ের ধরন অনুযায়ী সঠিক মোড বেছে না নিলে পরিষ্কারের মান কমতে পারে।

ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার পরেও অনেক সময় দাগ থেকে যায়। যার কারণে বাড়ে দুর্গন্ধও। আর সেই সব দেখে অনেকেই মনে করেন, মেশিনে হয়ত কোনও গণ্ডগোল রয়েছে। কিন্তু সব সময় তা নয়। অনেক সময় দৈনন্দিন ব্যবহারে কিছু সাধারণ ভুলের কারণেও ঠিকমতো পরিষ্কার হয় না জামাকাপড়। তাই মেশিনের কার্যকারিতা বজায় রাখতে এবং পোশাক পরিষ্কার রাখতে কয়েকটি বিষয়ে নজর দেওয়া জরুরি।
একসঙ্গে অনেক পোশাক কাচতে গেলে কাপড়গুলি মেশিনের ভিতরে ঠিকমতো নড়াচড়া করতে পারে না। ফলে জল ও ডিটারজেন্ট সব পোশাকে সমানভাবে পৌঁছয় না। তাই মেশিনের ধারণক্ষমতা অনুযায়ী কাপড় দেওয়া উচিত।
অনেকের ধারণা, বেশি ডিটারজেন্ট দিলে জামাকাপড় বেশি পরিষ্কার হবে। কিন্তু অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড়ে সাবানের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। আবার খুব কম ডিটারজেন্ট ব্যবহার করলেও ময়লা ঠিকমতো উঠতে নাও পারে। তাই পোশাকের পরিমাণ ও ময়লার ধরন অনুযায়ী ডিটারজেন্ট ব্যবহার করা দরকার।
সব ধরনের কাপড় একই পদ্ধতিতে কাচা উচিত নয়। ভারী পোশাক, হালকা কাপড় কিংবা সূক্ষ্ম ফেব্রিকের জন্য আলাদা ওয়াশিং মোড থাকতে পারে। কাপড়ের ধরন অনুযায়ী সঠিক মোড বেছে না নিলে পরিষ্কারের মান কমতে পারে।
দীর্ঘদিন ওয়াশিং মেশিন পরিষ্কার না করলে তার ভিতরে ডিটারজেন্টের অবশিষ্টাংশ, ময়লা ও আর্দ্রতার কারণে দুর্গন্ধ জমতে পারে। এমনকী এই ময়লা সদ্য কাচা জামাকাপড়েও প্রভাব ফেলতে পারে। তাই নির্দেশিকা মেনে নিয়মিত মেশিন পরিষ্কার করা জরুরি।
কাপড় কাচা শেষ হওয়ার পর দীর্ঘক্ষণ মেশিনের ভিতরে ভিজে অবস্থায় ফেলে রাখলে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই ধোয়া শেষ হলে যত দ্রুত সম্ভব জামাকাপড় বের করে শুকিয়ে নেওয়া ভালো।
মেশিনের ফিল্টারে ময়লা জমে গেলে কিংবা জল বেরোনোর পথে সমস্যা হলে ধোয়ার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই মেশিনের নির্দেশিকা অনুযায়ী ফিল্টার পরিষ্কার রাখা এবং জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রয়েছে কি না, তা পরীক্ষা করা উচিত।
