AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crowd Safety Tips: ভিড়ের মধ্যে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?

How to survive a crowd crush : বাঁধভাঙা জনস্রোতের মাঝে সামান্য অসাবধানতাই নিমেষে আপনার সমস্ত আনন্দ মাটি করে দিতে পারে। ভিড়ের চাপে দমবন্ধ পরিবেশ কিংবা ছোটদের হারিয়ে যাওয়ার মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্যান্ডেল হপিংয়ের সময় কয়েকটি বিশেষ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

Crowd Safety Tips: ভিড়ের মধ্যে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?
| Updated on: Oct 18, 2026 | 11:38 AM
Share

শনিবার সপ্তমীর রাতে পুজোর কলকাতা সাক্ষী থাকল এক মর্মান্তিক ঘটনার। উত্তর কলকাতার চোরবাগানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৯ জনের। এই দুর্ঘটনার পর থেকেই যেন শহর জুড়ে দুশ্চিন্তা। সবে তো পুজো শুরু। প্রথমেই এমন ঘটনা। নাহ, আতঙ্কিত হবেন না। বরং সতর্ক থাকুন। ভিড়ের মুখে পড়লে কী করবেন, কী করবেন না, জেনে নিন।

বাঁধভাঙা জনস্রোতের মাঝে সামান্য অসাবধানতাই নিমেষে আপনার সমস্ত আনন্দ মাটি করে দিতে পারে। ভিড়ের চাপে দমবন্ধ পরিবেশ কিংবা ছোটদের হারিয়ে যাওয়ার মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্যান্ডেল হপিংয়ের সময় কয়েকটি বিশেষ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

১. ভিড়ের ঘনত্ব, মানুষের মেজাজ বা গতির পরিবর্তন কেমন হচ্ছে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন। যদি মনে হয় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দমবন্ধ পরিবেশ তৈরি হচ্ছে কিংবা প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়েছে, তবে অযথা সেই ভিড়ের মাঝে না থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করুন। সেই সময় মণ্ডপ দেখার কথা না ভেবে, বরং নিজের জীবনের কথা ভাবুন।

২.জনস্রোতের মাঝে চলাফেরা করার সময় কখনই কোনও লোহার ব্যারিকেড, দেওয়াল, ফেন্সিং বা কাচের গেট, ইলেকট্রিক ট্রান্সফরমারের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন না। এই ধরনের কাঠামোগুলোর সামনে থাকলে অতিরিক্ত ভিড়ের চাপে আপনি মারাত্মকভাবে চ্যাপ্টা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বা অন্য কোনও বিপদও আসতে পারে।

৩. ভিড়ের মধ্যে কখনও অকারণে চিৎকার করবেন না, ধাক্কাধাক্কি করবেন না কিংবা গতির বিপরীতে যাওয়ার চেষ্টা করবেন না। ভিড়ের বিপরীতে জোর করার ফলে আপনার শরীরের অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাবে এবং চারপাশের মানুষও ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এর পরিবর্তে ভিড় যে দিকে এগোচ্ছে, সেই স্রোতের গতিকেই স্বাভাবিকভাবে মেনে চলুন।

৪. অতিরিক্ত আঁটোসাটো ও বিপজ্জনক জনস্রোতের মুখে পড়লে আপনার ফুসফুস ও বুকের খাঁচা রক্ষা করার জন্য বিশেষ শারীরিক ভঙ্গি অবলম্বন করুন। ঠিক যেমন একজন বক্সার নিজের বুক ও পাজরের চারপাশ সুরক্ষিত রাখতে দুই হাত কনুইয়ে ভাঁজ করে মুষ্টিবদ্ধ হাত বুক বা মুখের সামনে রাখেন, ঠিক সেই কৌশল অবলম্বন করে বুকের চারপাশে বাতাসের একটি সামান্য ফাঁকা জায়গা তৈরি করে নিন।

৫. যেকোনও মূল্যে নিজের পায়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। দুর্ভাগ্যবশত যদি প্রবল ধাক্কায় আপনি মাটিতে পড়ে যান, তবে অবিলম্বে নিজেকে গুটিয়ে ভ্রূণাবস্থার মতো (Fetal Position) একদম কুঁকড়ে শক্ত হয়ে শুয়ে পড়ুন। এই অবস্থায় আপনার দুই হাত দিয়ে মাথা ও ঘাড় শক্ত করে ঢেকে রাখুন যাতে শরীরের vital organs বা সংবেদনশীল অঙ্গগুলি সুরক্ষিত থাকে। এরপর সুযোগ পেলেই প্রথম নিরাপদ মুহূর্তে দ্রুত আবার নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন।

৬. ব্যাগে জলের বোতল রাখুন। প্রয়োজনে ওআরএস মিশিয়ে নিন জলে।

৭. মণ্ডপ দর্শনে যাওয়ার আগে ব্যাগে ছোট্ট অক্সিজেন রাখতে পারেন। যেকোনও মেডিক্যাল স্টোরেই এই অক্সিজেন পেয়ে যাবেন।

৮. দূর থেকেই যদি দেখে বোঝেন প্যান্ডেলে ভিড়। তাহলে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

৯. পা মচকে গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ফার্স্ট-এইডের জন্য ব্যাগে মুভ জাতীয় কোনও স্প্রে রাখুন।

১০. সঙ্গে বাচ্চা, বয়স্ক মানুষ থাকলেন ভিড় প্যান্ডেল এড়িয়ে চলুন। যদি ভিড়ের মাঝে পড়ে যান, তাহলে যেকোনও একপাশে জায়গা খুঁজুন। এবং সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে বার করুন।

Follow Us