AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea Benefits: বদহজমের যম, পাতা ছাড়াই তৈরি হবে চা! এই পানীয়ের গুণ শুনলেই চোখ উঠবে কপালে

Tea Benefits: এমন অনেক চা আছে যা তৈরি করতে কিন্তু চা পাতাই লাগে না। তবু এদের আছে বহু স্বাস্থ্যগুণ। জানেন কী ভাবে তৈরি করবেন সেই সব বিশেষ চা!

Tea Benefits: বদহজমের যম, পাতা ছাড়াই তৈরি হবে চা! এই পানীয়ের গুণ শুনলেই চোখ উঠবে কপালে
Image Credit: Catherine Falls Commercial
| Updated on: Sep 24, 2024 | 8:19 PM
Share

বাঙালির সঙ্গে চায়ের একটা বিশেষ যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা রাজনীতি থেকে বিদেশনীতির চর্চা সবেতেই চা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এই চায়ের কিন্তু আছে বহু স্বাস্থ্যগুণও। পেট ফাঁপা, বদ হজম থেকে ওজন কমানো বহু সমস্যার সমাধান হরেক রকমের চায়ে। আবার এমন অনেক চা আছে যা তৈরি করতে কিন্তু চা পাতাই লাগে না। তবু এদের আছে বহু স্বাস্থ্যগুণ। জানেন কী ভাবে তৈরি করবেন সেই সব বিশেষ চা!

পুদিনা চা – বদহজমের অব্যর্থ ওষুধ পুদিনা পাতা। এই পাতা থেকে তৈরি হয় ওষুধও। তবে আপনি কি জানেন এই পাতা দিয়ে কিন্তু চা বানানোও সম্ভব। বদহজম, নিঃশ্বাসের দুর্গন্ধ, মানসিক ক্লান্তি এড়াতে বেশ কার্যকর পুদিনা পাতার চা। গবেষণা বলছে মনঃসংযোগ বাড়াতেও সহায়ক এই চা। গরম জলে টাটকা পুদিনা পাতা ফুটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। চাইলে পুদিনা পাতার গুঁড়ো মিশিয়ে দিতে পারেন।

লবঙ্গ চা – হজমশক্তি বৃদ্ধি করতে, লবঙ্গ অব্যর্থ। লবঙ্গে থাকা উপাদান হজমে সহায়ক উৎসেচক নিঃসরণে সাহায্য করে। এতে থাকা ইউজেনল পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতেও সাহায্য করে। ফলে হজমশক্তি বৃদ্ধি পায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে লবঙ্গ। গরম জলে কয়েকটি লবঙ্গ ফেলে ফুটিয়ে নিন। চাইলে আদাও যোগ করে নিতে পারেন।

জিরে চা – হজমে সহায়ক হিসেবে জিরের পরিচিতি রয়েছে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান। পেটফাঁপা, গ্যাস, বদহজম দূর করতে জিরে বিশেষ উপকারী। এ ছাড়া উদ্বেগ কমাতে ও ভাল ঘুমের জন্যও এটি সহায়ক। জলের সঙ্গে জিরে ফুটিয়ে, তা ছেঁকে খেলে পেটের সমস্যায় উপকার মেলে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?