AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja crowd safety: প্যান্ডেল ছাড়া আর কোন কোন জায়গার ভিড়ে সতর্ক থাকা উচিত, জেনে নিন

Durga Puja travel tips: নাহ, পুজোর আবহে কলকাতার রাস্তা, রেল স্টেশন, রেলের কামরা, বাসস্টপ, লঞ্চের ঘাট, সব জায়গাতেই ভিড়। সেই ভিড়ও কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তবে একটু যদি সতর্ক থাকা যায়, তাহলে নিজেও যেমন বিপদ থেকে বেঁচে থাকতে পারবেন, তেমনই আপনার আশপাশকেও বিপদ থেকে দূর রাখতে পারবেন। কী করবেন?

Durga Puja crowd safety: প্যান্ডেল ছাড়া আর কোন কোন জায়গার ভিড়ে সতর্ক থাকা উচিত, জেনে নিন
| Updated on: Oct 18, 2026 | 4:35 PM
Share

প্যান্ডেল হপিংয়ে প্ল্যান। বন্ধু-বান্ধব পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন দেবী দশর্নে। মণ্ডপে তো ভিড়, সেখানে তো সতর্ক থাকতেই হবে। অন্তত, গত শনিবার সপ্তমীর রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনার পর, সতর্ক থাকাটা অত্যন্ত জরুরী। কিন্তু শুধুই কি মণ্ডপে লম্বা লাইনে দাঁড়িয়ে সচেতন থাকতে হবে? নাহ, পুজোর আবহে কলকাতার রাস্তা, রেল স্টেশন, রেলের কামরা, বাসস্টপ, লঞ্চের ঘাট, সব জায়গাতেই ভিড়। সেই ভিড়ও কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তবে একটু যদি সতর্ক থাকা যায়, তাহলে নিজেও যেমন বিপদ থেকে বেঁচে থাকতে পারবেন, তেমনই আপনার আশপাশকেও বিপদ থেকে দূর রাখতে পারবেন। কী করবেন?

পুজোর মণ্ডপ থেকে মণ্ডপে চটজলদি পৌঁছনোর জন্য অনেকেই মেট্রো ব্যবহার করে থাকেন। উত্তর থেকে দক্ষিণ, শিয়ালদা থেকে সল্টলেক, সব মেট্রোতেই উপচে পড়া ভিড়। এই পুজোর মরশুমে সোশাল মিডিয়ায় এমন বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বেশিরভাগ মেট্রো স্টেশনগুলোতে তিল ধারণের জায়গা নেই। অনেকেই ভিড়ের চাপে মেট্রোতে উঠতে পারছেন না কিংবা গন্তব্য স্টেশন মিস করছেন।

এমনকী, দেখা গিয়েছে মেট্রোর ভিতর ভিড়ের চাপে গেট বন্ধ হওয়া কষ্টকর। বাইরে থেকে ঠেলেঠুলে মানুষ ঢুকতে গিয়ে হোচট খাচ্ছেন, মুখ থুবরে পড়েও যাচ্ছেন। কে বলতে পারে, আপনি ঢুকতে গেলেন, গেট আটকে গেল এবং আপনার হাত বা পা আহত হল! এই অবস্থায় কী করবেন? এই পরিস্থিতিতে জীবনকে সবার আগে রাখুন। তাড়াহুড়ো না করে, বরং ধীর-স্থিরভাবে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে অতিরিক্ত ভিড়ে ঠাসা মেট্রো ছেড়ে দিন। এতে আপনিও যেমন নিরাপদে থাকবেন, অন্যরাও নিরাপদে থাকবে। তাড়াহুড়োর চোটে ভুল পদক্ষেপ করবেন না।

মেট্রোর দরজা কখনই হাত দিয়ে আটকানো বা খোলার চেষ্টা করবে না। ভিড়ে উঠে গেলেও, ভিড় থেকে বাঁচতে মুখ সব সময়ই সিলিংয়ের দিকে উঁচু করে রাখুন। এতে অক্সিজেন পাবেন। নিশ্বাসে কষ্ট কম হবে। মোবাইল, ব্যাগ সাবধানে রাখুন।

শুধু এই পরিস্থিতি মেট্রোতেই নয়। একই চিত্র শিয়ালদা ও হাওড়া স্টেশন এবং লোকাল ট্রেনে। শহরতলি থেকে শহরে আসছেন ঠাকুর দেখতে, কিংবা শহর থেকে শহরতলিতে যাচ্ছেন। আপ-ডাউন দুদিকেই প্রবল ভিড়। স্টেশন ট্রেন ধরার জন্যই প্ল্যাটফর্মে পা রাখা দায়। এমন অবস্থায় ট্রেনে উঠতে গিয়ে তুমুল ধাক্কাধাক্কি, হাতাহাতি, ঝগড়া-মারপিট। এমন পরিস্থিতিতে কী করবেন? প্রথমেই প্ল্য়াটফর্মের একেবারেই সামনে দাঁড়াবেন না। ট্রেন আসছে কিনা, তা দেখার জন্য বার বার ঝুঁকবেন না। ভিড়ের ঠেলায় লাইন পরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারেন। ভুলেও চলন্ত ট্রেনে উঠবেন না। এতে বড়সড় দুর্ঘটনা হতে পারে। শুধু তাই নয়, এই ট্রেনে উঠতে হবে বলেই, ট্রেনের গেটে ঝুলবেন না। কারণ জীবনটা আপনার আগে। একটা ট্রেন মিস করলে কোনও ক্ষতি হবে না।

অনেকেই বাস, মেট্রোর ভিড় এড়াতে গঙ্গা পার হচ্ছেন লঞ্চে। এক্ষেত্রে খুব সাবধান! লঞ্চে অতিরিক্ত ভিড় হলে এড়িয়ে যান। আপনার দেখাদেখি যদি অনেকে ওই ভিড় লঞ্চে উঠতে যায়, তাহলে ভিড় আরও বেড়ে বিপত্তি ঘটবে। কেননা, অনেকেই কিন্তু সাঁতার জানেন না! তাই এমন পরিস্থিতির মুখে পড়লে, লঞ্চ এড়িয়ে চলুন। বরং সব ক্ষেত্রেই বিকল্প রাস্তা বেছে নিন। অ্যাপক্যাব, নানা পরিবহণ বদলে বদলে, কিছুটা হেঁটে এই পরিস্থিতি সামলে নিন। কেননা, আপনার একটা ভুল সিদ্ধান্তে আপনি ও আপনার পরিবার যেমন বিপদে পড়তে পারেন, তেমনিই অন্য মানুষও বিপদে পড়তে পারেন। তাই ঠাকুর দেখুন, কিন্তু সতর্ক হয়ে।

Follow Us