খেতে ভালবাসলেও অতিরিক্ত তেল ও চর্বির জন্য অনেকেই এড়িয়ে চলেন এই খাবার। তাই তাদের জন্য নিয়ে আসা হল এক অন্য বাটার চিকেন। এই বাটার চিকেন খেতে তো হবে সুস্বাদু অথচ থাকবে না কোনও বাটার।
পাঞ্জাবিদের অত্যন্ত প্রিয় একটি খাবার হল বাটার চিকেন। কিন্তু বর্তমানে সকলেই স্বাস্থ্য সচেতন। খেতে ভালবাসলেও অতিরিক্ত তেল ও চর্বির জন্য অনেকেই এড়িয়ে চলেন এই খাবার। তাই তাদের জন্য নিয়ে আসা হল এক অন্য বাটার চিকেন। এই বাটার চিকেন খেতে তো হবে সুস্বাদু অথচ থাকবে না কোনও বাটার। অর্থাৎ মাখন ছাড়াই তৈরি করা যাবে এই চিকেন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক, মাখন ছাড়া বাটার চিকেনের রেসিপি।
এই চিকেন বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল-
৫০০ গ্রাম মুরগির মাংস
১০ পিস আমন্ড আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে
১/২ কাপ কাটা পিঁয়াজ
২ টমেটো কুচি কুচি করে কাটা
১/২ চামচ গরম মশলা
১/২ চামচ ধনে গুঁড়ো
১ চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চামচ রসুন বাটা
১ চামচ আদা বাটা
৩ চামচ দই
২ থেকে ৩ টে তেজ পাতা
৩ থেকে ৪ টে লবঙ্গ
৩ এলাচ
১ দারুচিনির কাঠি
স্বাদ অনুযায়ী নুন
অল্প পরিমাণ কোশৌরি মেথি
দেখে নিন কীভাবে বানাবেন মাখন ছাড়া বাটর চিকেন
একটি বাটিতে মাংস পিসগুলো নিন। তাতে দই, আদা রসুন বাটা, অর্ধেক লাল লঙ্কার গুঁড়ো, অর্ধেক ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণ হলুদ ও নুন মিশিয়ে ভাল করে ম্যারিনেট করুন।
ম্যারিনেট করা ওই মাংসকে ৩০ মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিন।
৩০ মিনিটের জন্য গরম জলে আমন্ডগুলিকে ভিজিয়ে রাখুন এবং পরে তার মসৃন পেস্ট বানিয়ে নিন।
একটি কড়ায় ২ চামচ তেল দিন এবং গরম। তাতে গোটা মশলা, কাটা পিঁয়াজ, আদা রসুন বাটা এবং টমেটো যোগ করুন।
এই মিশ্রণটি লাল না হওয়া অবধি ভাল করে কসুন।
তারপর মিশ্রণটিকে ঠাণ্ডা করুন এবং মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।
এরপর সেই একই কড়ায় চিকেনের টুকরোগুলি দিয়ে ভাল করে ভেজে নিন। গোল্ডেন রঙ হওয়া অবধি ভাজুন।
ভাজা হয়ে গেলে তাতে ওই পিঁয়াজ, আদা, রসুন ও টমেটোর পেস্টটা যোগ করুন।
আর তার সঙ্গে যোগ করুন পরিমাণ মত নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো।
গেভির রঙ লাল না হওয়া পর্যন্ত ভাল করে কসে নিন।
এরপর এতে আমন্ডের পেস্টটি যোগ করুন।
রান্না হয়ে গেলে, নামানো পাঁচ মিনিট আগে কোশৌরি মেথি আর গরম মশলা দিয়ে গার্নিশ করুন এবং রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।