AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল কী? এবং কী তার গুণাবলি?

তিব্বতের একটি পাহাড়ি শহরে এই আপেলের সন্ধান মেলে। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক এবং জলবায়ুগত তারতম্যের কারণে এই বিশেষ আপেলের এমন অদ্ভুত রঙ।

ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল কী? এবং কী তার গুণাবলি?
প্রতিকী ছবি
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 6:45 AM
Share

আপনি লাল আর সবুজ আপেল খেতে খেতে বোর হয়ে গেছেন? যদি তাই হয়, তাহলে এক ধরনের নতুন আপেলের খোঁজ দেওয়া যাক। আর সেটা হল ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল। তিব্বতের একটি পাহাড়ি শহরে এই আপেলের সন্ধান মেলে। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক এবং জলবায়ুগত তারতম্যের কারণে এই বিশেষ আপেলের এমন অদ্ভুত রঙ। তবে এই আপেলের ওপরটা যতই কালচে ও গাঢ় হোক না কেন, ভিতরটা অন্যান্য আপেলের মতোই সাদা ও উজ্জ্বল।

তিব্বত ছাড়াও প্রায় একই রকম দেখতে এমন আপেল পাওয়া যায় ব্রিটেনেও। ওখানে যার নাম আরকানাস ব্ল্যাক। বিশেষজ্ঞদের মতে এই আপেল খেতে অন্য সাধারণ আপেলের মতো অতটা মিষ্টি ও সুস্বাদু নয়। তবে অন্ধকার জায়গাতে রাখলে এর স্বাদ বাড়ে।

আরও পড়ুন :বারাণসীতে বেড়াতে গেলে যে যে খাবার মিস করলে চলবে না, সেগুলির তালিকা দেখে নিন…

এবার আসা যাক, আপনি এই আপেল কীভাবে পেতে পারেন। না, চাইলে এই আপেলের নাগাল পাওয়া সত্যি মুশকিল। জানা যায়, উৎপাদনের প্রায় ৭০% শতাংশ ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল অন্যান্য বাজারে পাঠানো হয় না। তাছাড়া এই আপেলের উৎপাদনও কম। এমনকী বেশিরভাগ কৃষক এই আপেল চাষই করেন না। তার কারণ, এই গাছ ফল দিতে সময় নেয় প্রায় পাঁচ থেকে আট বছর। আর আয়ু মাত্র ২ মাস।

আরও পড়ুন:ঘন এবং লম্বা চুল চাই? তাহলে দামি প্রসাধনী নয়, মেনে চলুন বাড়ির এই সহজ খাদ্যতালিকা

এবার আসা যাক এই বিশেষ প্রজাতির আপেলের গুণাবলির কথায়। খেতে সুস্বাদু হলেও অন্যান্য আপেলের মতো এই আপেলের স্বাস্থ্য সম্পর্কীয় বিশেষ নেই। অন্যান্য আপেলে ফাইবার এবং রক্তচাপ কমানোর গুণাবলি যেখানে অনেকটাই বেশি পরিমাণে থাকে, সেখানে এই প্রজাতির আপেলে তেমন গুণাবলি নেই। তাছাড়া এর দামও বেশি। প্রতি আপেল পিছু দাম পড়ে যায় ৭ থেকে ২০ ডলার।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?