প্রোটিনে ভরপুর সন্ধ্যার জলখাবার! বানিয়ে নিন মসুর ডাল–পনির টিক্কি

প্রথমে মসুর ডাল ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। ডাল যেন একেবারে গলে না যায়, সেদিকে খেয়াল রাখুন। একটি বড় পাত্রে সেদ্ধ ডাল ও চটকানো পনির একসঙ্গে নিন। তার মধ্যে পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা ও সব মশলা মিশিয়ে দিন।

প্রোটিনে ভরপুর সন্ধ্যার জলখাবার! বানিয়ে নিন মসুর ডাল–পনির টিক্কি
Image Credit source: AI

Feb 13, 2026 | 3:52 PM

সন্ধ্যাবেলায় চা হাতে কিছু মুচমুচে খেতে ইচ্ছে করেই। কিন্তু প্রতিদিন ভাজা চপ, পকোড়া খেলে শরীরের বারোটা বাজে। তাই সহজ, পুষ্টিকর আর সুস্বাদু একটি রেসিপি বানিয়ে নিতে পারেন ঝটপট। আর সেটি হল মসুর ডাল ও পনিরের টিক্কি। বাড়িতেই অল্প উপকরণে বানাতে পারেন এই প্রোটিনসমৃদ্ধ জলখাবার। মনও ভালো থাকবে, আর পেট ও শান্তি পাবে।

উপকরণ
১ কাপ মসুর ডাল (ভিজিয়ে সেদ্ধ করা)
১ কাপ চটকানো পনির
১টি মাঝারি পেঁয়াজ কুচি
১–২টি কাঁচালঙ্কা কুচি
১ চা চামচ আদা কুচি
ধনেপাতা কুচি
আধা চা চামচ লাল লঙ্কাগুঁড়ো
আধা চা চামচ ভাজা জিরাগুঁড়ো
স্বাদমতো নুন
প্রয়োজনমতো বেসন বা চালের গুঁড়ো (বাঁধনের জন্য)
অল্প তেল ভাজার জন্য

প্রণালী
প্রথমে মসুর ডাল ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। ডাল যেন একেবারে গলে না যায়, সেদিকে খেয়াল রাখুন। একটি বড় পাত্রে সেদ্ধ ডাল ও চটকানো পনির একসঙ্গে নিন। তার মধ্যে পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা ও সব মশলা মিশিয়ে দিন। মিশ্রণ খুব নরম হলে সামান্য বেসন বা চালের গুঁড়ো দিন, যাতে টিক্কি ভাঙবে না। এবার হাতে গোল বা চ্যাপটা আকারে টিক্কি গড়ে নিন। কড়াইতে অল্প ব্রাশ করে তেল গরম করে মাঝারি আঁচে দু’পিঠ সোনালি করে ভেজে নিন। চাইলে ওভেন বা এয়ার ফ্রায়ারেও কম তেলে বানাতে পারেন।

কেন খাবেন?

মসুর ডাল শরীরকে দেয় উদ্ভিজ্জ প্রোটিন সরবরাহ করে। পনির যোগ করে বাড়তি প্রোটিন ও ক্যালসিয়াম। ফলে এটি শুধু মুখরোচক নয়, পেট ভরানো ও পুষ্টিকরও। ব্যায়াম করেন যারা, কিংবা বাচ্চাদের টিফিনে নতুন কিছু দিতে চান তাঁদের জন্যও ভালো বিকল্প। বাইরে থেকে মচমচে, ভেতরে নরম, পুদিনা চাটনি বা টক দইয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

Follow Us