AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরমে মাথার ত্বকে জ্বালাপোড়া আর চুলকানি? এই ঘরোয়া উপায়েই মিলবে আরাম

গবেষণা বলছে, গরম ও আর্দ্র আবহাওয়ায় আমাদের ঘর্মগ্রন্থিগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। ঘামের সঙ্গে যখন বাইরের ধুলো মেশে, তখন তা স্ক্যাল্পের ছিদ্র বা পোরসগুলো বন্ধ করে দেয়। ফলে ত্বকে অক্সিজেনের অভাব ঘটে এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বংশবৃদ্ধি ঘটে। যারা নিয়মিত বাইক চালান বা রোদে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই 'স্টিকি ড্যানড্রাফ' বা আঠালো খুশকির সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

গরমে মাথার ত্বকে জ্বালাপোড়া আর চুলকানি? এই ঘরোয়া উপায়েই মিলবে আরাম
স্ক্যাল্পের সমস্যায় কেন ভোগেন মানুষ?
| Updated on: Apr 17, 2026 | 7:19 PM
Share

তপ্ত রোদে বাইরে বেরোলে শুধু কি শরীর ঘামে? না, ঘেমে নেয়ে একাকার হয় মাথার ত্বক বা স্ক্যাল্পও। আর এই ঘাম থেকেই শুরু হয় যত বিপত্তি। কিছুক্ষণ রোদে থাকলেই মাথা চুলকাতে শুরু করা কিংবা স্ক্যাল্পে জ্বালাপোড়া ভাব হওয়া এখন ঘরে ঘরে সমস্যা। এর সঙ্গে যুক্ত হয় বাইরের ধুলোবালি আর দূষণ, যা চুলের গোড়ায় বসে রীতিমতো সংক্রমণের সৃষ্টি করে। অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে মাথায় ছোট ছোট ফুসকুড়িও দেখা দেয়। পার্লারে গিয়ে দামি ট্রিটমেন্ট না করে ঘরোয়া কয়েকটা সাধারণ উপাদানেই কিন্তু আপনি পেতে পারেন ম্যাজিকের মতো ফল।

স্ক্যাল্পের সমস্যায় কেন ভোগেন মানুষ?

গবেষণা বলছে, গরম ও আর্দ্র আবহাওয়ায় আমাদের ঘর্মগ্রন্থিগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। ঘামের সঙ্গে যখন বাইরের ধুলো মেশে, তখন তা স্ক্যাল্পের ছিদ্র বা পোরসগুলো বন্ধ করে দেয়। ফলে ত্বকে অক্সিজেনের অভাব ঘটে এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বংশবৃদ্ধি ঘটে। যারা নিয়মিত বাইক চালান বা রোদে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ‘স্টিকি ড্যানড্রাফ’ বা আঠালো খুশকির সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

রেহাই পাবেন কীভাবে?

অ্যালোভেরা জেল 

অ্যালোভেরা জেল স্ক্যাল্পের জন্য প্রাকৃতিক কুল্যান্ট বা ঠান্ডা রাখার ওষুধ হিসেবে কাজ করে। টাটকা অ্যালোভেরা জেল বের করে নিয়ে মিক্সিতে হালকা ব্লেন্ড করে সরাসরি চুলে ও স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধু জ্বালাপোড়া কমাবে না, স্ক্যাল্পের পিএইচ (pH) ব্যালেন্সও ঠিক রাখবে।

নিম পাতা

নিম পাতা হলো সেরা প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। গরমে যাদের মাথায় ছোট ছোট ফুসকুড়ি বের হয়, তাদের জন্য নিম অব্যর্থ। নিম পাতা বাটা সরাসরি ব্যবহার করতে পারেন অথবা জল ফুটিয়ে সেই জল দিয়েও চুল ধুয়ে নিতে পারেন। এতে সংক্রমণের ভয় কেটে যাবে মুহূর্তেই।

টক দই

মাথার ত্বককে শান্ত করতে টক দইয়ের জুড়ি নেই। ভালো করে ফেটানো টক দই স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে রাখুন। এটি কন্ডিশনারের কাজ করার পাশাপাশি খুশকি দূর করতেও সাহায্য করে। মিনিট পনেরো পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস ও নারকেল তেল:

যদি খুশকির কারণে অসহ্য চুলকানি হয়, তবে লেবুর রস আপনার সেরা বন্ধু। লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে তুলোয় করে স্ক্যাল্পে লাগাতে পারেন। তবে স্ক্যাল্প খুব শুষ্ক থাকলে লেবুর রসের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিলেই কেল্লাফতে।

মনে রাখবেন, এই গরমে কড়া কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার না করে মাইল্ড শ্যাম্পু বেছে নেওয়াই ভালো। আর চেষ্টা করুন বাইরে বেরোনোর সময় স্কার্ফ বা ছাতা ব্যবহার করে সরাসরি রোদ থেকে মাথাকে বাঁচাতে।

Follow Us