AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরীক্ষার আগে বাচ্চা প্যানিক করছে? জানুন তাদের মনযোগী রাখার উপায়

অন্যদিকে, Journal of Educational Psychology জানিয়েছে, পরীক্ষার প্রস্তুতির সময় সঠিক রুটিন ও নিয়মিত বিশ্রাম অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম মনসংযোগ বাড়ায়। অনেকেরই শেষ মুহূর্তে রাত জেগে পড়াশোনার অভ্যাস রয়েছে, তাতে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

পরীক্ষার আগে বাচ্চা প্যানিক করছে? জানুন তাদের মনযোগী রাখার উপায়
| Updated on: Feb 08, 2026 | 6:38 PM
Share

পরীক্ষার মরসুম মানেই বাড়িতে বাড়তি টেনশন শুধু পড়ুয়াদের নয়, তাঁদের থেকেও বেশি চাপে থাকেন অভিভাবকরা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো শিশুর মানসিক স্থিরতা। কারণ মন শান্ত থাকলেই পড়া ভালো মনে থাকে, আত্মবিশ্বাস বাড়ে এবং পরীক্ষার ভয় অনেকটাই কমে যায়।

কী বলছে আন্তর্জাতিক গবেষণা?

Journal of Adolescent Health-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা ও অন্যদের সঙ্গে তুলনা শিশুদের মধ্যে উদ্বেগ বাড়ায়। “অন্যদের থেকে ভালো করতেই হবে”—এই ধরনের চাপ শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। গবেষকদের মতে বাচ্চাদের পরীক্ষার সময় তাঁদের ইতিবাচক উৎসাহ দেওয়াই জরুরি।

অন্যদিকে, Journal of Educational Psychology জানিয়েছে, পরীক্ষার প্রস্তুতির সময় সঠিক রুটিন ও নিয়মিত বিশ্রাম অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম মনসংযোগ বাড়ায়। অনেকেরই শেষ মুহূর্তে রাত জেগে পড়াশোনার অভ্যাস রয়েছে, তাতে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ঘুমের গুরুত্বের প্রমাণ আরও জোরালোভাবে মেলে Sleep Medicine Reviews এর জার্নালে প্রকাশিত গবেষণায়। তথ্য অনুযায়ী ঘুমের অভাবে শিশুদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, একাগ্রতা কমে এবং উদ্বেগ বেড়ে যায়। তাই পরীক্ষার সময় শিশুদের জন্য ৭–৯ ঘণ্টা পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।

মানসিক চাপ কমাতে মাইন্ডফুলনেস ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণা বলছে নিয়মিত মেডিটেশন ও গভীর শ্বাস নেওয়ার অভ্যাস শিশুদের মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।

হালকা ব্যায়াম, হাঁটা বা খেলাধুলা স্ট্রেস হরমোন কমাতে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে বলে জানাচ্ছেন গবেষকরা। Nutrients Journal এর গবেষণায় দেখা গিয়েছে, পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি, ডিম ও প্রোটিন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, যেখানে অতিরিক্ত চিনি ও জাঙ্ক ফুড মানসিক অস্থিরতা বাড়াতে পারে।

Journal of Child Psychology and Psychiatry অনুযায়ী, পারিবারিক সমর্থন ও ইতিবাচক পরিবেশ শিশুদের পরীক্ষার প্রতি ভয় কমাতে এবং মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।

পরীক্ষার আগে শিশুদের শান্ত রাখা, চাপমুক্ত পরিবেশ বজায় রাখা পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি।

ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
সুপ্রিম-শুনানির আগে ডোমিসাইল- নির্দেশিকা কমিশনের
সুপ্রিম-শুনানির আগে ডোমিসাইল- নির্দেশিকা কমিশনের
ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল
ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল
কেন ধূপগুড়িতে স্টপেজ দেবে না বন্দে-ভারত? তুমুল বিক্ষোভ তৃণমূলের
কেন ধূপগুড়িতে স্টপেজ দেবে না বন্দে-ভারত? তুমুল বিক্ষোভ তৃণমূলের
হুমায়ুন নাকি ওয়াইসি? বাংলার ভোটে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম?
হুমায়ুন নাকি ওয়াইসি? বাংলার ভোটে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম?