AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smoked Chicken Recipe: ঝটপট রেসিপি: লাগবে না গ্রিল-কাঠকয়লা! বাড়িতে সহজেই বানান স্মোকড চিকেন

সাধারণ চিকেনের মতো শুধু মশলা বা তেলের স্বাদ নয়, স্মোকড চিকেনের মজা হল চিকেনের আসল স্বাদ ধোঁয়ার সঙ্গে মিশে আরও গাঢ় হয়ে যায়। তবে বাড়ি বসে স্মোকড চিকেনের স্বাদ সকলে নিতে পারেন না। কাঠকয়লা দিয়ে স্মোকড চিকেন বানানোর ঝক্কি অনেকটাই। এ বার তাই রইল সহজ এক উপায়।

Smoked Chicken Recipe: ঝটপট রেসিপি: লাগবে না গ্রিল-কাঠকয়লা! বাড়িতে সহজেই বানান স্মোকড চিকেন
ঝটপট রেসিপি: লাগবে না গ্রিল-কাঠকয়লা! বাড়িতে সহজেই বানান স্মোকড চিকেনImage Credit: Canva
| Updated on: Sep 09, 2025 | 8:58 PM
Share

চিকেন যতভাবেই রান্না হোক না কেন, কারি, ফ্রাই বা গ্রিল—প্রত্যেকটিরই আলাদা স্বাদ মেলে। কিন্তু স্মোকড চিকেন সেই তালিকায় একেবারেই অন্যরকম অভিজ্ঞতা এনে দেয়। কাঠকয়লার ধোঁয়ায় ধীরে ধীরে রান্না হওয়ার ফলে এর ভেতর তৈরি হয় এক বিশেষ স্মোকি অ্যারোমা, যা মুখে দিলেই আলাদা এক গভীর স্বাদের ছাপ রেখে যায়। সাধারণ চিকেনের মতো শুধু মশলা বা তেলের স্বাদ নয়, স্মোকড চিকেনের মজা হল চিকেনের আসল স্বাদ ধোঁয়ার সঙ্গে মিশে আরও গাঢ় হয়ে যায়। তবে বাড়ি বসে স্মোকড চিকেনের স্বাদ সকলে নিতে পারেন না। কাঠকয়লা দিয়ে স্মোকড চিকেন বানানোর ঝক্কি অনেকটাই। তাই অন্য সহজ উপায়ে বাড়িতে স্মোকড চিকেন বানিয়ে নিতে পারেন।

উপকরণ

মুরগির মাংস (১টি মুরগি), পেঁয়াজ কুচি (২টি পেঁয়াজ), রসুন ৪ কোয়া, আদা কুচি হাফ চামচ, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, চিনি বা মুড়কি, পাতিলেবু, নুন স্বাদমতো।

প্রস্তুত প্রণালী

মুরগির মাংস ধুয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, আদা ও গরমমশলা মিশিয়ে প্রেশার কুকারে রেখে জল দিন। এরপর ১টি সিটি বাজা অবধি ভাপিয়ে নিন। এরপর নামিয়ে মাংসের টুকরোগুলে তুলে নিয়ে জল ঝরিয়ে নিন। এ বার ফ্রাইং প্যানে চিনি বা মুড়কি ছড়িয়ে উপরে তারের জাল রেখে তার উপর ভাপানো মুরগির টুকরো সাজিয়ে ঢাকা দিতে হবে। সাজানো হয়ে গেলে মাঝারি আঁচে ফ্রাইং প্যান বসিয়ে দিন। আগুনের তাপে চিনি বা মুড়কি পুড়ে ধোঁয়া বেরিয়ে মাংস লালচে হয়ে যাবে। এক দিক হয়ে গেলে নামিয়ে আবার চিনি বা মুড়কি ছড়িয়ে অপর দিকটা সেঁকে নিতে হবে। এর ফলে খুব ধোঁয়া বেরবে। এবং প্যান পুড়ে যাবে। যার ফলে বাতিল ফ্রাইং প্যান ব্যবহার করা ভাল। তারপর চিকেন নামিয়ে নিয়ে লেবুর রস, নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে পরিবেশন করতে হবে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত