AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship tips: রিপ্লাই আসছে না দেখে বার বার টেক্সট করছেন? মন আনচান করলেও এই কাজ একদম নয়

Anxiety: চিঠি লেখার দিন শেষ। মনের মানুষের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। ছোট্ট একটা টেক্সটের দূরত্ব। কিন্তু সেই টেক্সটের নীচে যদি 'ব্লু টিক' না থাকে। কিংবা 'সিন' করার পরও রিপ্লাই যদি না আসে?

Relationship tips: রিপ্লাই আসছে না দেখে বার বার টেক্সট করছেন? মন আনচান করলেও এই কাজ একদম নয়
| Updated on: Aug 29, 2024 | 1:46 PM
Share

চিঠি লেখার দিন শেষ। মনের মানুষের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। ছোট্ট একটা টেক্সটের দূরত্ব। কিন্তু সেই টেক্সটের নীচে যদি ‘ব্লু টিক’ না থাকে। কিংবা ‘সিন’ করার পরও রিপ্লাই যদি না আসে? ঘন ঘন হোয়াটসঅ্যাপ চেক করেন। এই বুঝি কোনও নোটিফিকেশন ঢুকল। আর এই অপেক্ষা মনের ভিতর নানা চিন্তাকে তোলপার করতে থাকে। ওভারথিঙ্কিং-এর সঙ্গে বাড়ে অ্যানজাইটি। আপনিও এই একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন? বুঝতে পারছেন না সামনের মানুষটা আপনাকে ঘোস্টিং করছেন কি না। কিংবা কখনও রিপ্লাই দেবে সে। অপেক্ষা শেষ হবে কখন। এই পরিস্থিতিতে কী করবেন? রইল টিপস।

সময় দিন: অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন মানুষ বুঝতে পারে না যে কী রিপ্লাই দেবে। হয়তো সেই মানুষটি আপনার প্রতি আগ্রহ হারিয়েছে, কিংবা অন্য কোনও সমস্যায় ফেঁসে গিয়েছে। এমন পরিস্থিতিতে পড়লে সময় দিন। উত্তর আসছে না দেখে বার বার টেক্সট করবেন না। ভুলভাল চিন্তা না করে ভাবুন যে রিপ্লাই না দেওয়ার পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে কি না। একটু ধৈর্য ধরুন।

শান্ত থাকুন: রিপ্লাই না এলে মন আনচান করতে থাকে। সকাল ১০টায় পাঠানো টেক্সট, রাত ৯টাতেও ‘সিন’ করেনি। ঘন ঘন নোটিফিকেশন বার চেক করার বদলে নিজেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কেন রিপ্লাই করছে না, কী হল, এরপর কী হবে—এসব নিয়ে বেশি ভাববেন না। শান্ত থাকার চেষ্টা করুন।

অন্য কাজে মন দিন: মাথার ভিতর শুধু তার কথা চলছে। এতে তো অ্যানজাইটি বাড়বেই। মনকে অন্য জায়গায় ব্যস্ত রাখুন। অন্য কাজে মন দিন। নিজের পছন্দ কাজ করুন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। কিংবা অফিসের কাজ করুন বা পড়াশোনা করুন।

বার বার টেক্সট করবেন না: রিপ্লাই আসছে না দেখে বার বার টেক্সট করছেন? এই ভুল একদম করবেন না। এতে সামনের মানুষটা আরও বিরক্ত হয়ে যায়। এতে সমস্যার সমাধান হয় না। উল্টে সম্পর্কে জটিলতা তৈরি হয়। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ