AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কম কথা বলা জীবনসঙ্গী নিয়ে নাজেহাল? জেনে নিন প্রিয় মানুষের মন পড়ার কায়দা

তিনি কি আপনার কাজে সাহায্য করেন? অসুস্থ হলে খোঁজ নেন? আপনার পছন্দ-অপছন্দ মনে রাখেন?'Gottman Institute – Relationship Behaviour Studies' এর রিসার্চ অনুযায়ী এই ছোট ছোট কাজই অনেক সময় ভালোবাসার বড় প্রমাণ। হয়ত আপনার জীবনসঙ্গী এই ভাবেই আপনার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করেন।

কম কথা বলা জীবনসঙ্গী নিয়ে নাজেহাল? জেনে নিন প্রিয় মানুষের মন পড়ার কায়দা
| Updated on: Jan 23, 2026 | 7:09 PM
Share

প্রতিটা মানুষের অনুভূতি প্রকাশের ধরণ আলাদা। কেউ মনের কথা বলে হালকা হতে ভালবাসে , আবার কেউ খুব কম কথা বলে সব অনুভূতি নিজের মধ্যেই রাখে। অনেক সম্পর্কেই তাই প্রশ্ন ওঠে কম কথা বলা পার্টনার কে কি আদৌ বোঝা যায়? ভাবেন এই নীরবতা থেকে দূরত্ব আসবে না তো? কী বলছেন বিশেষজ্ঞরা?

কম কথা বলা মানেই কি উদাসীন?

‘APA – Introversion & Personality Research’ এর তথ্য অনুযায়ী মনোবিদদের মতে, ব্যক্তিত্বের ধরন অনুযায়ী অনেক মানুষ ইন্ট্রোভার্ট হন। তাঁদের অনুভূতি কম নয়, তবে তাঁরা কম প্রকাশ করতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে, ইন্ট্রোভার্ট মানুষরা কথার চেয়ে আচরণ ও কাজের মাধ্যমে ভালবাসা প্রকাশ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

আপনি কি আপনার কম কথা বলা জীবনসঙ্গীকে একেবারেই বুঝতে পারেন না? লক্ষ্য করুন কিছু বিষয় –

তিনি কি আপনার কাজে সাহায্য করেন? অসুস্থ হলে খোঁজ নেন? আপনার পছন্দ-অপছন্দ মনে রাখেন?’ Gottman Institute – Relationship Behaviour Studies’ এর রিসার্চ অনুযায়ী এই ছোট ছোট কাজই অনেক সময় ভালবাসার বড় প্রমাণ। হয়ত আপনার জীবনসঙ্গী এই ভাবেই আপনার কাছে নিজের ভালবাসা প্রকাশ করেন।

তবে এই কথা কম বলার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে বলে মনে করছেন মনোবিদরা। অনেক সময় অতীতের সম্পর্কের আঘাত, ছোটবেলার ট্রমা, ভুল বোঝাবুঝির ভয়েতে কথা কম বলেন অনেকেই মনোরোগ বিশেষজ্ঞ ডা. রজত বন্দ্যোপাধ্যায়ের মতে “অনেক মানুষ মনের কথা বলতে চান, কিন্তু ওপর পক্ষের রিয়্যাকশন কেমন হবে সেটা ভেবেই চুপ করে থাকেন।”

ভালোবাসার মানুষটিকে বোঝার জন্য কি কি করবেন?

NHS – Healthy Relationship Communication Guide এ মনোবিদদের মতামত অনুযায়ী জোর করে কথা বলাতে যাবেন না, নিরাপদ পরিবেশ তৈরি করুন, অভিযোগ না করে বুঝে ভালবেসে কথা বলুন,ধৈর্য ধরুন, আপনার সঙ্গীকে তাঁর নিজের কথা বলার সময় দিন।

তবে যদি দেখেন আপনার সঙ্গী একেবারেই যোগাযোগ এড়িয়ে চলছেন, অনুভূতির কোনও প্রকাশ করছেন না, আপনার কথায় কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না তাহলে সেটা অনেক সময় সম্পর্কে সমস্যার ইঙ্গিত হতে পারে। এমতাবস্থায় মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?