সানিয়া মির্জার স্কিন কেয়ার, ফিটনেস রুটিন জানেন?

তবে সানিয়ার ফিটনেস রুটিনের মতোই আকর্ষণীয় তাঁর স্কিনকেয়ার রুটিন। জনপ্রিয় ১০ ধাপের কোরিয়ান স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন তিনি । সকালে ও রাতে আলাদা করে এই রুটিন মেনে চলেন তিনি। যার মধ্যে রয়েছে ডাবল ক্লিনজিং, টোনার, এসেন্স, সিরাম, শিট মাস্ক, আই ক্রিম, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন। মজা করে সানিয়া বলেন, রুটিনটি বেশ লম্বা হলেও ত্বকের গ্লো আর হাইড্রেশনের জন্য দারুণ কাজ করে।

সানিয়া মির্জার স্কিন কেয়ার, ফিটনেস রুটিন জানেন?

Feb 10, 2026 | 5:10 PM

টেনিস কোর্ট থেকে অবসর নিলেও নিজের শরীর আর ত্বকের যত্ন নেওয়া একেবারেই কমাননি সানিয়া মির্জা। বরং এখন তাঁর লাইফস্টাইল আরও বেশি ফোকাসড স্বাস্থ্য, ফিটনেস আর গ্লো ধরে রাখাই যেন নতুন লক্ষ্য। সম্প্রতি নিজের ডায়েট, ওয়ার্কআউট আর স্কিনকেয়ার রুটিন নিয়ে খোলামেলা কথা বলেছেন সানিয়া। আর সেখানেই উঠে এসেছে তাঁর সুস্থ থাকার গোপন রহস্যের কথা।

সানিয়ার সকাল শুরু হয় একেবারে অন্যরকম ভাবে। ভারী ব্রেকফাস্ট নয়, দিনের শুরুতেই তিনি নেন একটি ‘ওয়েলনেস শট’। এর মধ্যে থাকে হলুদ, মধু, লেবুর রস, আদা ও কালোজিরা যা শরীরকে ভেতর থেকে ডিটক্স করতে সাহায্য করে এবং দিনভর এনার্জি জোগায়। এরপর চিয়া সিডস ভেজানো জল আর এক কাপ কফি। আর ঠিক তারপরই শুরু জিম সেশন।

খাওয়া দাওয়ার ক্ষেত্রে বড় বদল এসেছে তাঁর জীবনে। খেলোয়াড় জীবনে যেখানে কার্বোহাইড্রেট বেশি খেতেন, এখন সেখানে প্রোটিনই প্রধান ভরসা। তাঁর মতে, অবসর নেওয়ার পর শরীরের দৈনন্দিন পরিশ্রম কমেছে, তাই প্রোটিন-সমৃদ্ধ খাবারই বেশি কার্যকর। সকালের খাবারে থাকে ৩–৪টি ডিম (বেশিরভাগ সময় ডিমের সাদা অংশ), সঙ্গে হালকা কিন্তু পুষ্টিকর খাবার। দুপুরের খাবারেও প্রোটিন যুক্ত খাবার খেতে ভোলেন না তিনি যাতে শরীর ফিট ও টোনড থাকে।

শুধু ডায়েট নয়, নিয়মিত শরীরচর্চাও সানিয়ার জীবনের বড় অংশ। তিনি এখন বেশি গুরুত্ব দিচ্ছেন স্ট্রেংথ ট্রেনিং ও ওয়েট লিফটিং-এর উপর। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ কিলোমিটার হাঁটা বা দৌড়ানো তাঁর রুটিনের অঙ্গ। তাঁর কথায়, ফিট থাকা শুধু শরীরের জন্য নয় মানসিক শান্তি আর আত্মবিশ্বাসের জন্যও ভীষণ ভাবে জরুরি।

তবে সানিয়ার ফিটনেস রুটিনের মতোই আকর্ষণীয় তাঁর স্কিনকেয়ার রুটিন। জনপ্রিয় ১০ ধাপের কোরিয়ান স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন তিনি । সকালে ও রাতে আলাদা করে এই রুটিন মেনে চলেন তিনি। যার মধ্যে রয়েছে ডাবল ক্লিনজিং, টোনার, এসেন্স, সিরাম, শিট মাস্ক, আই ক্রিম, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন। মজা করে সানিয়া বলেন, রুটিনটি বেশ লম্বা হলেও ত্বকের গ্লো আর হাইড্রেশনের জন্য দারুণ কাজ করে।

আরেকটি চমকপ্রদ বিষয় হল, তিনি নিয়মিত রেড লাইট থেরাপি নেন। গত এক বছর ধরে এই থেরাপি তাঁর স্কিন ও হেয়ার কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। প্রায় দুদিন অন্তর আধঘণ্টা করে এই থেরাপি নেওয়ার ফলে ত্বক আরও সতেজ ও উজ্জ্বল দেখায় বলে মনে করেন তিনি।

ফিটনেস আর সৌন্দর্য কোনও ম্যাজিক নয়, বরং নিয়ম, সচেতনতা আর নিজের প্রতি যত্নের ফল তা প্রমাণ করেন সানিয়া। গ্লো পেতে শুধু প্রসাধনী নয়, দরকার স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা আর সঠিক রুটিন।