AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Fashion: সোনা, রুপো ভুলে যান! এই পুজোয় কেতা হোক এই সব আধুনিক গয়নাতেই

Durga Puja Fashion: এই পুজোতে সাধারণ সাজেও অনন্যা হয়ে উঠতে হলে আপনাকেও কিন্তু মা-পিসিমাদের গয়না ছেড়ে সাজে আনতে হবে আধুনিকতার ছোঁয়া। এই পুজোয় কোন গয়না পরলে হয়ে উঠবেন মোহময়ী? রইল টিপস।

Durga Puja Fashion: সোনা, রুপো ভুলে যান! এই পুজোয় কেতা হোক এই সব আধুনিক গয়নাতেই
| Updated on: Oct 05, 2024 | 1:40 PM
Share

পুজোর ভিড়ে সোনার গয়না পরে বেরোনো যায় না। কখন কী হয়ে যায় তার ঠিক নেই। আবার এখন সময় বদলেছে। তাই সব কিছুতেই সোনার গয়না পরতে খুব একটা পছন্দ করেন না আধুনিকারা। তাছাড়া জিন্স-টপের সঙ্গে সোনার হার বা হাতে বালা খুব একটা ভাল লাগে না। তার বদলে বঙ্গ তনয়াদের গয়না বাক্সে জায়গা করে নিচ্ছে অন্য ধাঁচের গয়না। এই পুজোতে সাধারণ সাজেও অনন্যা হয়ে উঠতে হলে আপনাকেও কিন্তু মা-পিসিমাদের গয়না ছেড়ে সাজে আনতে হবে আধুনিকতার ছোঁয়া। এই পুজোয় কোন গয়না পরলে হয়ে উঠবেন মোহময়ী? রইল টিপস।

ট্রাইবাল জুয়েলারি – এক রঙের শাড়ি বা কুর্তি পছন্দ করলে সঙ্গে পরতে পারেন ট্রাইবাল জুয়েলারি। রংবেরঙের পুঁতি, কয়েন বা নুড়ি পাথর দিয়ে তৈরি ট্রাইবাল জুয়েলারি কিন্তু বেশ মানাবে। কেবল শাড়ি নয়, এক কাটের পোশাক হোক বা লং স্কার্ট, সব কিছুর সঙ্গেই এই গয়না পরলে আপনার সাজ অনন্য হতে বাধ্য।

জার্মান সিলভার – সাজে বৈচিত্র আনতে চাইলে জার্মান সিলভারের গয়নার উপরে ভরসা রাখুন। হাতের বালা থেকে, নাকের নলক কিংবা ছোট কানের দুল থেকে ভারী গলার হার, পাবেন সব কিছুই। আধুনিক এই গয়নায় আপনার পুজোর লুকে আসবে নতুনত্বের ছোঁয়া। এই পুজোতে একটু অন্য রকম সাজতে চাইলে পরে দেখুন এই ধরনের গয়না।

অক্সিডাইজড জুয়েলারি – জামাকাপর কিনেই পুজোর বাজেট শেষ? পকেটে টান পড়বে না এমন গয়নার খোঁজ চাইলে এই ধরনের গয়নাই সেরা। বাজারে এই ধরনের গয়নার দেখা খুব সহজেই পেয়ে যাবেন। এখন অনেকেই সোনা রূপো থেকে বেরিয়ে এসে বেছে নেন অক্সিডাইজড জুয়েলারি। শাড়ি, চুড়িদার সব ধরনের পোশাকের সঙ্গেই এই গয়না বেশ মানানসই।

কাপড়ের তৈরি গয়না – হাতে তৈরি গয়নাও কিন্তু বাজিমাত করতেই পারে আপনার পুজোর কেতায়। সুতি, কলমকারী ছাপা, চট বা গামছা হরেক রকমের ও নানা রঙের কাপড় দিয়েই তৈরি করা হয় এই গয়না। যাঁরা সব সময়ই নিজের সাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ভালবাসেন, তাঁরা চোখ বুজে বেছে নিতে পারেন এই গয়না।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়