দুধে মেশান কালো মরিচ, খেলেই হবে ম্যাজিক; দূরে পালাবে হাজার রোগ
Milk mixed with Black Pepper: রাতে ঘুমোনোর আগে কালো মরিচ মিশিয়ে দুধ পান করা স্বাস্থ্যের জন্য উপকারী। এমনিতেই রাতে ঘুমোনোর আগে দুধ পান করা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বলে মনে করা হয়। তাতে যদি আপনি কালো মরিচ মিশিয়ে দেন, তা হলে তার উপকারিতা বহুগুণ বেড়ে যায়।

আজকালকার ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই নিজের যত্ন ঠিকমতো নেন না। আবার অনেক সময় পরিস্থিতির কারণে শরীরের সে ভাবে খেয়াল রেখে উঠতে পারেন না অনেকেই। বর্তমানে মানুষের জীবনযাত্রা এমন হয়ে উঠেছে যে, অল্প বয়সেই নানা রোগ শরীরে বাসা বাঁধছে। কিন্তু যদি আপনি চান আপনার স্বাস্থ্য ভালো থাকুক এবং আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে না হয়, তা হলে আপনার জীবনধারা এবং খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা ভীষণ গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে, জেনে নিন কেন রাতে ঘুমোনোর আগে কালো মরিচ মিশিয়ে দুধ পান করা স্বাস্থ্যের জন্য উপকারী। এমনিতেই রাতে ঘুমোনোর আগে দুধ পান করা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বলে মনে করা হয়। তাতে যদি আপনি কালো মরিচ মিশিয়ে দেন, তা হলে তার উপকারিতা বহুগুণ বেড়ে যায়। কালো মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং অনেক পুষ্টি উপাদান। যা যে কোনও ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সেই ব্যক্তিকে অনেক রোগ থেকে রক্ষা করে।
কালো মরিচ-দুধ এর উপকারিতা নিয়ে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডঃ কিরণ গুপ্ত জানিয়েছেন যে, কালো মরিচ মিশিয়ে দুধ পান করলে শুধু ঠান্ডা লাগা, কাশি থেকেই মুক্তি পাওয়া যায় না। বরং এটি হাড়কেও শক্তিশালী করে। দুধে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে। এ ছাড়া, কালো মরিচ দুধে উপস্থিত পুষ্টিগুণকে আরও বাড়িয়ে তোলে। ফলে হাড় শক্তিশালী হয়।
ডঃ গুপ্তা জানান যে, কালো মরিচে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। দুধের সঙ্গে এটি মিলিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়াও, কালো মরিচে প্রদাহ-বিরোধী এবং ব্যাকটেরিয়া-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। যা গলা ব্যথা এবং শ্লেষ্মা কমাতে সাহায্য করে। হালকা গরম দুধের সঙ্গে এটি খেলে বুকে জমে থাকা কফের সমস্যা দূর হয়।
তিনি আরও জানান যে, কালো মরিচ হজমকারী এনজাইমগুলিকে সক্রিয় করে। যার ফলে খাবার দ্রুত এবং ভালোভাবে হজম হয়। রাতে দুধের সঙ্গে কালো মরিচ মিলিয়ে খেলে অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, যদি কেউ ওজন কমাতে চায়, তা হলে কালো মরিচ মেশানো দুধ খেতে পারেন। এটি বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করতে পারে।
কীভাবে প্রস্তুত করবেন কালো মরিচ-দুধ?
কালো মরিচের দুধ তৈরি করতে মাঝারি আঁচে এক গ্লাস দুধ গরম করুন। তাতে ১ চিমটি কালো মরিচের গুঁড়ো দিন। ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিন। এটা করলে কালো মরিচের পুষ্টিগুণ দুধে মিলিয়ে হয়। এই মিশ্রণের স্বাদ বাড়াতে এবং এটি স্বাস্থ্যকর করতে, এতে ১ চা চামচ হলুদও যোগ করতে পারেন। তারপর এটি ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থান পান করতে পারেন।
রাতে ঘুমোনোর কিছুক্ষণ আগে এই দুধ পান করলে হজমশক্তি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং ভালো ঘুম হয়। তবে, যদি কোনও ব্যক্তির অ্যালার্জি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তা হলে এটি খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
