AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত জেগে পড়াশুনোর অভ্যাস! এসব নিয়ম মানছেন তো?

National Institutes of Health (NIH) জানাচ্ছে, ডিমে থাকা কোলিন নামক উপাদান স্মৃতি ও তথ্য ধরে রাখার ক্ষমতা বাড়ায়। একইভাবে গ্রিক দইয়ের প্রোটিন দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে, ফলে পড়ার মাঝখানে দুর্বল লাগার সম্ভাবনা কমে। তাই খাবার রুটিনে অবশ্যই রাখুন ডিম, দই।

রাত জেগে পড়াশুনোর অভ্যাস! এসব নিয়ম মানছেন তো?
| Updated on: Feb 04, 2026 | 6:11 PM
Share

রাত জেগে পড়াশোনা করা এখন ছাত্রছাত্রীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দিনের পরিবর্তে রাতে পড়তেই ভালোবাসেন অনেকে। কিন্তু অনেকেই অভিযোগ করেন, অল্প সময়ের মধ্যেই চোখ ভার হয়ে আসে, মাথা ঠিকমতো কাজ করে না। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, এর পেছনে বড় কারণ হল ভুল খাবার খাওয়ার অভ্যাস।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের প্রকাশিত এক গবেষণা থেকে জানা গিয়েছে, মস্তিষ্কের প্রধান জ্বালানি হল গ্লুকোজ। তবে এই গ্লুকোজ যদি হঠাৎ বেশি পরিমাণে খাওয়া হয়, যেমন চিনি, মিষ্টি বা সফট ড্রিঙ্কস খেলে প্রথমে চনমনে লাগলেও খুব দ্রুত শক্তি কমে যায়। এর ফলেই আসে ঘুম আর মনোযোগের ঘাটতি দেখা যায়। তাই গবেষকরা পরামর্শ দেন, রাতে পড়াশোনা করলে বা রাত জাগতে হলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেছে নিতে। ওটস, হোলগ্রেন রুটি বা ব্রাউন রাইস শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়।

এক্ষেত্র ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার বড় ভুমিকা পালন করে। American Journal of Clinical Nutrition-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, ওমেগা–৩ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি আখরোট, চিয়া সিডে পাওয়া যায়। গবেষণায় উঠে এসেছে যারা নিয়মিত এই ধরনের খাবার খান, তাঁদের মস্তিষ্ক দীর্ঘ সময় সতর্ক থাকে।

National Institutes of Health (NIH) জানাচ্ছে, ডিমে থাকা কোলিন নামক উপাদান স্মৃতি ও তথ্য ধরে রাখার ক্ষমতা বাড়ায়। একইভাবে দই প্রোটিন দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে, ফলে পড়ার মাঝখানে দুর্বল লাগার সম্ভাবনা কমে। তাই খাবার রুটিনে অবশ্যই রাখুন ডিম, দই।

Journal of Nutrition-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, বেরি জাতীয় ফল ও কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে বাঁচায়। এর ফলে মানসিক ক্লান্তি দেরিতে আসে।

বিশেষজ্ঞদের মতে দিনে প্রচুর পরিমানে জল পান করা উচিত। World Health Organization জানাচ্ছে, শরীরে জল কম থাকলে মনোযোগ ও স্মৃতিশক্তি সরাসরি কমে যায়। সব মিলিয়ে গবেষণা বলছে, রাত জেগে পড়াশোনায় সফল হতে সঠিক খাবার খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক খাবারই পারে দীর্ঘ সময় ধরে ফোকাস ধরে রাখতে।