AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir’s Party Candidate List: মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন

Humayun Kabir: শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর লড়বেন মুর্শিদাবাদেরই দুটি বিধানসভা আসন থেকে, ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন? তিনি কাকে হারাতে চাইছেন? নাকি নিজের হারার আশঙ্কাতেই দু'জায়গা থেকে লড়ছেন তিনি?

Humayun Kabir's Party Candidate List: মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন
হুমায়ুন কবীরের প্রার্থী তালিকাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 3:13 PM
Share

কলকাতা: তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর লড়বেন মুর্শিদাবাদেরই দুটি বিধানসভা আসন থেকে, ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন? তিনি কাকে হারাতে চাইছেন? নাকি নিজের হারার আশঙ্কাতেই দু’জায়গা থেকে লড়ছেন তিনি?

সাংবাদিক বৈঠক করে হুমায়ুন বলেন, “আমরা ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদহ-মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী ২২ তারিখ রবিবার ১ নাগাদ বলব। মিম কয়েকটি আসনে লড়ব।”

কে কোথা থেকে লড়াই করবে?

  • বর্ধমান পূর্বস্থলী উত্তর থেকে জনতা উন্নয়ন পার্টি থেকে লড়াই করবেন বাপন ঘোষ।
  • হুমায়ুন কবীর নিজে লড়াই করবেন দু’টি কেন্দ্র থেকে। একটি হল রেজিনগর অন্যটি হল নঁওদা থেকে। তবে ভরতপুর থেকে লড়বেন না তিনি।
  • ইয়াসিন হায়দার অর্থাৎ ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন কান্দি থেকে।
  •  বেলডাঙা থেকে লড়বেন সৈয়দ আহমেদ কবীর।
  • রয়াল ইসলাম লড়বেন মালদহ রতুয়া থেকে।
  • মালতীপুর থেকে জনতা উন্নয়ন পার্টির আবদুল মিনাজ শেখ লড়াই করবেন।
  • মালদহ বৈষ্ণব নগরে লড়াই করবেন মুসকরা বিবি।
  • মানিকচক থেকে আবু শইদ।
  • এছাড়াও সুজাপুর থেকে লড়ছেন নাসিমুল হক।
  • ভরতপুর থেকে লড়বেন সৈয়দ খুবাইব আমিন সাহেব।
  • বেহালা পূর্ব থেকে জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন অনুপম রোহদগীর।
  • ফরাক্কা থেকে লড়বেন ইমতিয়াজ মোল্লা।
  • হরিহর পাড়া থেকে লড়াই করবেন বিজয় শেখ।
  • ভবানীপুর আসনে একজন অবাঙালি মুসলিমকে বেছে নেওয়া হয়েছে।
Follow Us