Diwali Cleaning: দীপাবলির আগে ঘর সাফ করতে গিয়ে এই জিনিসগুলো কি খুঁজে পেয়েছেন? জানবেন শুভ সময় আসছে
Diwali Vastu Tips: সারা দেশ জুড়ে যখন প্রদীপ ও আলোয় সেজে ওঠে চারপাশ, তখন বাংলায় এই বিশেষ দিনটিতে ঘরে ঘরে আরাধনা হয় মা কালীর। তবে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো এই উৎসবের অন্যতম প্রধান অঙ্গ। আর দীপাবলির এই পবিত্র দিনটির বহু দিন আগে থেকেই তাই ঘরবাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন করার তোড়জোড় শুরু হয়ে যায়।

আলোর উৎসব মানেই সাজসাজ রব। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দীপাবলির মহা উৎসব। পঞ্জিকা মতে, প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাড়ম্বরে উদযাপিত হয় দীপাবলি। সারা দেশ জুড়ে যখন প্রদীপ ও আলোয় সেজে ওঠে চারপাশ, তখন বাংলায় এই বিশেষ দিনটিতে ঘরে ঘরে আরাধনা হয় মা কালীর। তবে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজোয় করা হয় এই শুভ তিথিতে। আর দীপাবলির এই পবিত্র দিনটির বহু দিন আগে থেকেই তাই ঘরবাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন করার তোড়জোড় শুরু হয়ে যায়।
শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী কেবল সেই গৃহেই প্রবেশ করেন বা বাস করেন, যে বাড়ি পরিপাটি ও পরিষ্কার থাকে। তাই দিওয়ালির আগে ঘরদোর ঝাঁট দিয়ে ধুয়ে মুছে সাফ করা একপ্রকার বাধ্যতামূলক নিয়ম। তবে প্রাচীন বিশ্বাস ও লোককথা অনুযায়ী, ঘর পরিষ্কার করার সময় আকস্মিকভাবে এমন কিছু বিশেষ জিনিস চোখের সামনে পড়ে বা খুঁজে পাওয়া যায়, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল, স্বয়ং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়তে চলেছে সেই পরিবারের ওপর। চলুন জেনে নেওয়া যাক, সাফাইয়ের সময় কোন জিনিসগুলি খুঁজে পাওয়া দারুণ সৌভাগ্যের লক্ষণ।
হঠাৎ লাল রঙের কাপড়ের টুকরো পাওয়া: বাড়ি ঝাড়পোঁছ করার সময় যদি কোনো পুরনো বা অচেনা লাল রঙের কাপড় বা কাপড়ের টুকরো হাতে আসে, তবে তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। বাস্তু ও ধর্মীয় মতে, লাল রঙ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। এটি ঘরে আসার অর্থ হলো পরিবারের সদস্যদের জীবনে খুব শীঘ্রই কোনও ভালো সময় বা বড় সুযোগ আসতে চলেছে।
ময়ূরের পালক নজরে আসা: ঘরের কোণ বা বইয়ের পাতা উলটে পরিষ্কার করতে গিয়ে যদি একটিও ময়ূরের পালক খুঁজে পান, তবে বুঝবেন আপনার ওপর তুষ্ট হয়েছেন স্বয়ং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী। বিশ্বাস করা হয়, ঘর সাফাইয়ের সময় ময়ূরের পালক পাওয়ার অর্থ হল আপনার সমস্ত আর্থিক সঙ্কটের মেঘ কেটে গিয়ে জীবনে সচ্ছলতা ফিরতে চলেছে।
শঙ্খ কিংবা কড়ির খোল খুঁজে পাওয়া: সনাতন ধর্মে শঙ্খ ও কড়ির বিশেষ মাহাত্ম্য রয়েছে। পরিষ্কার করার সময় যদি হঠাৎ কোথাও থেকে একটি শঙ্খ বা ছোট কড়ি বেরিয়ে পড়ে, তবে তা মা লক্ষ্মীর আগমন বার্তা দেয়। শঙ্খ পাওয়ার অর্থ ভবিষ্যতে বড় ধরনের আর্থিক লাভের যোগ রয়েছে। আর কড়ির খোল খুঁজে পাওয়া মানে আপনি জীবনে বিপুল সম্পত্তি ও অর্থ অর্জন করতে চলেছেন।
পুরনো জায়গায় পড়ে থাকা টাকা বা কয়েন: অনেকেই টাকা পয়সা আলমারির কোণে বা পুরনো বাক্সে জমিয়ে রাখেন। কিন্তু ঘর গোছাতে গিয়ে যদি এমন কোনও পুরনো কাপড়ের পকেট বা অব্যবহৃত পার্সে হঠাৎ কিছু টাকা বা কয়েন খুঁজে পান, যা আপনার ভুলেই গিয়েছিল, তবে তা দারুণ শুভ লক্ষণ। এই আকস্মিক অর্থপ্রাপ্তি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদেরই ইঙ্গিত বহন করে।
অতএব, দীপাবলির আগে ঘর পরিষ্কার করার সময় যদি এই জিনিসগুলির মধ্যে কোনও একটিও আপনার নজরে আসে, তবে মন খারাপ না করে বুঝে নিন আপনার ভাগ্য দরজা খুলতে চলেছে!
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
