AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

National Award winner Kartik Aaryan: জাতীয় পুরস্কারপ্রাপ্তির পেছনে ছিল এই ডায়েট! কার্তিক আরিয়ানের মত বডি বানাতে রাতে খাবেন কী?

Kartik Aaryan transformation: 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কার্তিক আরিয়ান কীভাবে নিজেকে রূপান্তর করেছিলেন? জেনে নিন তাঁর হাই-প্রোটিন নিরামিষ ডায়েট এবং রাতে খাওয়া বিশেষ সুপের সহজ রেসিপি। চটপট বানিয়ে ফেলুন বাড়িতেই।

National Award winner Kartik Aaryan: জাতীয় পুরস্কারপ্রাপ্তির পেছনে ছিল এই ডায়েট! কার্তিক আরিয়ানের মত বডি বানাতে রাতে খাবেন কী?
কী কী খেতেন তিনি?Image Credit: free pik
| Updated on: Jul 20, 2026 | 10:20 AM
Share

কার্তিক আরিয়ান (Kartik Aaryan) মানেই তো পর্দায় আলাদা উন্মাদনা। তবে ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে তাঁর ওই চোখধাঁধানো শারীরিক রূপান্তর কিন্তু মোটেও সহজ ছিল না। রাতারাতি এমন পেশীবহুল চেহারা বানানো যায় না, তার পেছনে লুকিয়ে থাকে চরম আত্মত্যাগ আর নিখাদ শৃঙ্খলা। সম্পূর্ণ নিরামিষ খেয়ে এমন বডি তৈরি করা যেখানে প্রায় অসম্ভব মনে হয়, সেখানে কার্তিক প্রমাণ করে দিয়েছেন, সদিচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি তাঁর আসল কেরামতি লুকিয়ে ছিল দৈনিক ডায়েট চার্টে।

এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই ফাঁস করেছেন তাঁর সেই ‘রোবোটিক’ ডায়েটের গল্প। কার্তিক জানান, টানা ৬ মাস ধরে প্রায় প্রতি রাতে স্রেফ এক বাটি টমেটো সুপ খেয়েই তিনি ঘুমিয়ে পড়তেন! মাঝেমধ্যে টমেটোর বদলে পাতে জুটত ব্রোকলি সুপ। ব্যস, রাতে এটুকুই ছিল তাঁর খাবার। শুনে অবিশ্বাস্য মনে হলেও, এই কঠোর শৃঙ্খলাই তাঁকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে।

তবে রাতে স্রেফ সুপ খেলেও সারাদিনে কার্তিকের নিরামিষ ডায়েটে প্রোটিনের কিন্তু কোনও খামতি ছিল না। পেশি গঠন এবং শরীরকে চাঙ্গা রাখতে তাঁর খাবারের তালিকায় নিয়মিত থাকত পনির, তোফু, সয়াবিন আর প্রচুর পরিমাণে তাজা স্যালাড। তোফু এবং পনির ক্যাসিন ও সয় প্রোটিনে ভরপুর, যা শরীরচর্চার পর পেশির ক্ষয়পূরণে ভীষণ সাহায্য করে। শুধু তা-ই নয়, এই নিয়ন্ত্রিত জীবনযাত্রার সুবাদে প্রতিদিন নিয়ম করে ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যেসও গড়ে ওঠে তাঁর, যা কাজের প্রতি তাঁর মনোযোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।

Kartik Diet

কী কী খেতেন তিনি?

ঘরেই বানিয়ে নিন কার্তিকের সেই পছন্দের টমেটো সুপ

এই পুষ্টিকর সুপ বানানো কিন্তু বেশ সহজ:

উপকরণ: টমেটো, মাখন, সামান্য তেল, ময়দা, তেজপাতা, লবঙ্গ, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, সামান্য দুধ, ক্রিম এবং ব্রেড ক্রুটন।

প্রণালী:

  • প্রথমে প্যানে কেটে রাখা টমেটো, তেজপাতা, লবঙ্গ ও জল দিয়ে ৮-১০ মিনিট সেদ্ধ করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ব্লেন্ডারে মিহি পেস্ট বানিয়ে বীজ ও খোসা ছেঁকে বের করে নিন।
  • এবার অন্য পাত্রে মাখন ও সামান্য তেল গরম করে অল্প ময়দা হালকা সাঁতলে নিন। সুন্দর গন্ধ বেরোলে টমেটোর পেস্টটি ঢেলে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন যাতে দলা না পাকায়।
  • এরপর স্বাদমতো নুন, সামান্য চিনি, গোলমরিচ গুঁড়ো ও একটু দুধ মিশিয়ে দিন। কম আঁচে ৫-৭ মিনিট ফুটিয়ে একটু থকথকে হয়ে এলেই তৈরি আপনার সুপ।
  • ওপরে সামান্য ক্রিম আর মুচমুচে ক্রুটন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন স্বাদের এই স্বাস্থ্যকর টমেটো সুপ!

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?