AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee-Sudip Banerjee: অভিষেকের জায়গা নিলেন সুদীপ! ফার্স্ট বেঞ্চ থেকে সরে কোথায় এখন বসতে হবে তাঁকে?

Parliament Update: সংসদে তৃণমূল কংগ্রেসের বাকি সাংসদদের থেকে আলাদা বসবেন এনসিপিআই-র ২০ জন সাংসদ। আলাদা জায়গা বরাদ্দ হতেই দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারিতে যে আসন ছিল, সেখানে এবার থেকে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

Abhishek Banerjee-Sudip Banerjee: অভিষেকের জায়গা নিলেন সুদীপ! ফার্স্ট বেঞ্চ থেকে সরে কোথায় এখন বসতে হবে তাঁকে?
সংসদে অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 3:22 PM
Share

নয়া দিল্লি: অভিষেকের জায়গা নিলেন সুদীপ! রাজ্যে পালাবদলের পর ভেঙে টুকরো হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০ জন সাংসদ বিদ্রোহ করে এনসিপিআই (NCPI) দলে মিশে গিয়েছেন। তাঁরা এবার সংসদে তৃণমূল কংগ্রেসের বাকি সাংসদদের থেকে আলাদা বসবেন। আলাদা জায়গা বরাদ্দ হতেই দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রথম সারিতে যে আসন ছিল, সেখানে এবার থেকে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। 

অভিষেকের জায়গায় সুদীপ-

এতদিন লোকসভায় প্রথম সারিতেই বসতেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন থেকে অভিষেকের জায়গা বদলে গেল। তাঁর আসন বরাদ্দ করা হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ই প্রথম সারিতে বসতেন। গত বছর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুদীপকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পিছনের সারিতে বসিয়ে, প্রথম সারিতে জায়গা দেওয়া হয় অভিষেককে। দল ভাঙতেই সেই জায়গা হারালেন অভিষেক। নিজের পুরনো জায়গা ফিরে পেলেন সুদীপ।

তাহলে অভিষেক কোথায় বসবেন?

সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রথম সারির থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে দ্বিতীয় সারিতে। আজ থেকে এই নতুন জায়গাতে বসতে হবে।  

গতকালই এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের মতো ছোট দলকে কেন প্রথম সারিতে বসতে দেওয়া হবে? এরপরই আসন বদল। উল্লেখ্য, বাজেট অধিবেশন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লোকসভায় ২৮ জন সাংসদ থাকলেও, এই অধিবেশনে তৃণমূলের সাংসদ সংখ্যা মাত্র ৮ জন। ২০ জন সাংসদই এনসিপিআই-তে চলে গিয়েছেন।

কেন এই জায়গা বদল?

তৃণমূলের এই বিদ্রোহী সাংসদরা, যারা এখন এনসিপিআই-তে মিশে গিয়েছেন, তারাই এখন এনডিএ-র অন্যতম বড় শরিক দল। সেই দলের  দলনেতা হিসেবেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারিতে আসন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই এনসিপিআই সাংসদদের আবেদন মেনে তাদের জন্য আলাদা আসন বরাদ্দ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গতকাল, রবিবার  বিকেলেই  সংসদে এনসিপিআই-এর সংসদীয় দলের বৈঠকে চলাকালীন আসন পরিবর্তনের চিঠি পান এনসিপিআই (NCPI) সাংসদরা।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?