English Name: ভাতের ইংরেজি Rice, পান্তা ভাতের ইংরেজি জানেন?
Panta Bhat Nutrition: আধুনিক জীবনযাত্রা ও ফাস্টফুডের যুগেও বাঙালির ভোজনরসিক হৃদয়ে পান্তা ভাতের অবস্থান চিরস্থায়ী। বিশ্বায়নের যুগে আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব বাঙালি খাবারেরই ইংরেজি নাম জেনে গেছি। ভাতের ইংরেজি 'Rice', ফ্রাইড রাইস বা বিরিয়ানি তো ঘরের শব্দ। কিন্তু যদি কোনো বিদেশী অতিথিকে বাঙালির এই ঐতিহ্যবাহী খাবারের পরিচয় দিতে হয়, তবে 'পান্তা ভাত'-এর ইংরেজি কী বলবেন?

গরমের দিনে এক থালা ঠান্ডা পান্তা ভাত, সঙ্গে পোড়া লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু সরষের তেল কিংবা আলু সেদ্ধ— বাঙালি মাত্রই জিভে জল আসতে বাধ্য। আধুনিক জীবনযাত্রা ও ফাস্টফুডের যুগেও বাঙালির ভোজনরসিক হৃদয়ে পান্তা ভাতের অবস্থান চিরস্থায়ী। বিশ্বায়নের যুগে আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব বাঙালি খাবারেরই ইংরেজি নাম জেনে গেছি। ভাতের ইংরেজি ‘Rice’, ফ্রাইড রাইস বা বিরিয়ানি তো ঘরের শব্দ। কিন্তু যদি কোনো বিদেশী অতিথিকে বাঙালির এই ঐতিহ্যবাহী খাবারের পরিচয় দিতে হয়, তবে ‘পান্তা ভাত’-এর ইংরেজি কী বলবেন?
ভাষাবিদ ও খাদ্য বিশেষজ্ঞদের মতে, পান্তা ভাতের সর্বজনগ্রাহ্য এবং সঠিক ইংরেজি অনুবাদ হলো ‘Fermented Rice’ (ফারমেন্টেড রাইস) বা ‘Fermented Rice Soup’।
যেহেতু রান্না করা ভাত সারা রাত জলে ভিজিয়ে রেখে গাজন বা ‘ফারমেন্টেশন’ প্রক্রিয়ার মাধ্যমে পান্তা তৈরি করা হয়, তাই একে এই নামেই অভিহিত করা হয়।
তবে পান্তা ভাতের ধরণ ও পরিবেশন ভেদে ইংরেজিতে আরও কয়েকটি নাম ব্যবহার করা হয়ে থাকে।
Soaked Rice / Water-soaked Rice: সারারাত জলে ভিজিয়ে রাখা ভাত বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।
Fermented Rice Porridge: পান্তা ভাত যদি কিছুটা চটকে বা মাখনের মতো নরম করে পরিবেশন করা হয়, তবে তাকে ‘Porridge’-এর সমতুল্য বলা চলে।
উল্লেখ্য, অতীতে পান্তা ভাতকে কেবল গরিবের খাবার বা বাসি ভাত মনে করা হলেও, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান পান্তা ভাতের ভূয়সী প্রশংসা করেছে। গবেষণায় দেখা গিয়েছে, সারারাত জলে ভিজিয়ে রাখার ফলে ভাতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী ‘প্রোবায়োটিক’ (Probiotic) উপাদানে সমৃদ্ধ হয়ে ওঠে।
তাই এবার থেকে কোনও বিদেশি বন্ধুকে পান্তা ভাতের রেসিপি বা গুণাগুণ বোঝাতে হলে আর ইতস্তত করার প্রয়োজন নেই; বরং এর গুণগুলো মনে করিয়ে দিন।
