AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপনার সঙ্গী কি এই ৫ রাশির? তাঁরা কিন্তু কথায় কথায় মিথ্যা বলেন

বুধের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকারা কথা বলায় অত্যন্ত পটু হন। এঁরা চাইলে কথার জালে যে কাউকে মোহিত করে দিতে পারেন। সম্পর্কে থাকাকালীন এঁরা মাঝেমধ্যে নিজেদের ইমেজ বা মান বাড়ানোর জন্য ছোটখাটো মিথ্যা বলেন। তবে স্বস্তির বিষয় হল, এঁদের মিথ্যা সাধারণত সঙ্গীর বড় কোনও ক্ষতি করার জন্য নয়। বরং নিজেদের একটু 'সেরা' প্রমাণ করতেই এঁরা কাল্পনিক গল্পের আশ্রয় নেন।

আপনার সঙ্গী কি এই ৫ রাশির? তাঁরা কিন্তু কথায় কথায় মিথ্যা বলেন
| Updated on: Mar 31, 2026 | 6:45 PM
Share

প্রেমের সম্পর্কে বিশ্বাসই শেষ কথা। কিন্তু অনেক সময় দেখা যায়, সঙ্গী খুব ছোটখাটো বিষয়েও আপনার কাছে তথ্য গোপন করছেন বা দিব্যি মিথ্যা বলছেন। তখন মনে প্রশ্ন জাগা স্বাভাবিক—কেন এমন করছেন তিনি? জ্যোতিষশাস্ত্র বলছে, সব সময় কিন্তু ইচ্ছা করে কেউ মিথ্যে বলে না। অনেক সময় মানুষের স্বভাব বা চারিত্রিক বৈশিষ্ট্যের নেপথ্যে থাকে তাঁর রাশি। বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কে মিথ্যা বলার এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যায়। কোন কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়?

মিথুন: বুধের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকারা কথা বলায় অত্যন্ত পটু হন। এঁরা চাইলে কথার জালে যে কাউকে মোহিত করে দিতে পারেন। সম্পর্কে থাকাকালীন এঁরা মাঝেমধ্যে নিজেদের ইমেজ বা মান বাড়ানোর জন্য ছোটখাটো মিথ্যা বলেন। তবে স্বস্তির বিষয় হল, এঁদের মিথ্যা সাধারণত সঙ্গীর বড় কোনও ক্ষতি করার জন্য নয়। বরং নিজেদের একটু ‘সেরা’ প্রমাণ করতেই এঁরা কাল্পনিক গল্পের আশ্রয় নেন।

তুলা: তুলা রাশির অধিপতি শুক্র (যদিও অনেক ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবও থাকে), আর এঁদের মূল লক্ষ্য হল জীবনে ভারসাম্য বজায় রাখা। এঁরা অশান্তি খুব ভয় পান। সঙ্গী কোনও বিষয়ে কষ্ট পাবেন বা রেগে গিয়ে ঝগড়া করবেন—এই ভয়েই এঁরা সত্যিটা চেপে যান। আদতে ভালো মানুষ হয়ে থাকতেই এঁরা এই ছোট ছোট মিথ্যার পথ বেছে নেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা এমনিতে খুব চাপা। মনের সব কথা এর সঙ্গীকে বলতে পারেন না। তবে এদের মধ্যে সঙ্গীকে নিয়ন্ত্রণ করার একটা সুপ্ত বাসনা থাকে। সঙ্গী যদি তাঁদের দুর্বল ভেবে ছেড়ে চলে যান, এই আশঙ্কায় এঁরা নিজেদের বিষয় অনেক কিছু গোপন করেন বা ভুল তথ্য দেন।

ধনু: ধনু রাশির মানুষরা প্রচণ্ড স্বাধীনচেতা। এঁরা এমনিতে স্পষ্টবক্তা হলেও যখনই দেখেন সঙ্গী তাঁদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছেন, তখনই মিথ্যার আশ্রয় নিতে শুরু করেন। কোনও ইমোশনাল ড্রামা বা জবাবদিহি এড়াতে এঁরা অবলীলায় মিথ্যে বলে বেরিয়ে যান।

মীন:

মীন রাশির জাতকরা ভীষণ সংবেদনশীল। এঁরা মুখের ওপর কাউকে ‘না’ বলতে পারেন না বা কোনও অপ্রিয় সত্যি বলে সম্পর্ক তেতো করতে চান না। ঝামেলা বা অশান্তি এড়াতে এঁরা এমন এক কাল্পনিক জগত তৈরি করেন যেখানে সবটাই ভালো। সেই শান্তিময় পরিবেশ বজায় রাখতেই এঁরা সঙ্গীর কাছে মাঝেমধ্যে সত্যি গোপন করেন।

তাই আপনার সঙ্গী যদি এই রাশির অন্তর্ভুক্ত হন, তবে তাঁর মিথ্যা বলার পিছনে হয়তো কোনও গভীর ষড়যন্ত্র নেই, বরং লুকিয়ে আছে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য বা পরিস্থিতির চাপ।

Follow Us