AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: বৃষ্টির সুখ শেষ! এই মাসেই গরম নিয়ে খারাপ দিল হাওয়া অফিস

শুধু বৃষ্টি নয়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে জায়গায় জায়গায়। অর্থাৎ ফের একবার ঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতায় এদিন ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে।

Weather Latest Update: বৃষ্টির সুখ শেষ! এই মাসেই গরম নিয়ে খারাপ দিল হাওয়া অফিস
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 6:38 PM
Share

কলকাতা: দফায়-দফায় বৃষ্টি হয়েছে। বিগত তিনটে সপ্তাহ লাগাতার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে জেলায়-জেলায়। তবে, বৃষ্টি সুখ এই শেষ। কারণ এরপর ফের গরমের দাপট বাড়বে। শুধু দাপট নয়, চলতি মাসেই হানা দিতে পারে তাপপ্রবাহ।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে মূলত পশ্চিমাঞ্চলেই বেশি গরমের দাপট থাকবে। মে মাসেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। গ্রীষ্ম নিয়ে দ্বিতীয় দফার আভাস মৌসম ভবনের। এপ্রিলের শুরুতেই সাময়িক দাপট বাড়বে গরমের।

এ দিকে, মঙ্গলবার আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়ে। এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোথাও-কোথাও। সকাল থেকেই বজ্রগর্ভ মেঘের আনাগোনা চলছে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শুধু বৃষ্টি নয়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে জায়গায় জায়গায়। অর্থাৎ ফের একবার ঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতায় এদিন ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।

Follow Us