AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajol Removal Tips: কাজল কালো নয়নে প্রেমিকের মনে ঝড় তোলার পরে চোখের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস

Eye Care Tips: ভারী কাজল চোখে রেখেই শুয়ে পড়া খুবই ক্ষতিকর। চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল। সেখানে জমে থাকা মেকআপ নানা সমস্যার কারণ হতে পারে। তাই রাতে বাড়ি ফিরে চোখের সঠিক যত্ন নেওয়া জরুরি। রইল সেই টিপস।

Kajol Removal Tips: কাজল কালো নয়নে প্রেমিকের মনে ঝড় তোলার পরে চোখের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস
| Updated on: Sep 25, 2025 | 1:54 PM
Share

পুজোর দিনে বঙ্গতনয়ার সাজগোজের অন্যতম অংশ চোখে ঘন কাজল। সারাদিনের ঘামে যাতে ঘেঁটে না যায় তাই স্মাজপ্রুফ বা ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করেন। এতে ঘাম, ধুলো বা দীর্ঘ সময়েও চোখের সৌন্দর্য অটুট থাকে। কিন্তু সারাদিন প্যান্ডেল হপিং, ছবি তোলা আর আড্ডার পর রাতে সেই ভারী কাজল চোখে রেখেই শুয়ে পড়া খুবই ক্ষতিকর। চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল। সেখানে জমে থাকা মেকআপ নানা সমস্যার কারণ হতে পারে। তাই রাতে বাড়ি ফিরে চোখের সঠিক যত্ন নেওয়া জরুরি। রইল সেই টিপস।

১। কাজল অবশ্যই তুলুন – চোখে কাজল রেখেই ঘুমোলে তা চোখের ভেতরে ঢুকে জ্বালা, চুলকানি, এমনকি ইনফেকশনও ঘটাতে পারে। তাই প্রথম কাজ কাজল তোলা। এর জন্য আই মেকআপ রিমুভার বা অয়েল বেসড মেকআপ রিমুভার ব্যবহার করা সবচেয়ে ভাল।

কটন প্যাডে রিমুভার ভিজিয়ে চোখের ওপর কয়েক সেকেন্ড আলতো করে চেপে রাখুন। তারপর হালকা টান দিয়ে ভেতর দিক থেকে বাইরের দিকে মুছুন। বারবার ঘষাঘষি করলে চোখ লাল হয়ে যেতে পারে, তাই ধীরে ধীরে তুলুন।

২। প্রাকৃতিক উপায়ে মেকআপ তুলুন – যদি হাতে রিমুভার না থাকে, তবে নারকেল তেল, অলিভ অয়েল বা দুধ ব্যবহার করতে পারেন। কটন প্যাডে সামান্য তেল বা দুধ নিয়ে একইভাবে চোখ মুছে ফেলুন। এতে কাজলও উঠবে, আবার চোখের চারপাশ আর্দ্র থাকবে।

৩। ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন – কাজল তোলার পর হালকা ও সুগন্ধবিহীন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে চোখের চারপাশে রিমুভারের তেলজাতীয় আস্তর থাকবে না এবং পোরস বন্ধ হওয়ার ঝুঁকিও কমবে।

৪। ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন – সারাদিনের ধুলো-ময়লা ও ঘাম চোখে জমে থাকে। ঠান্ডা জল দিয়ে দু’বার চোখ ধুয়ে নিলে একদিকে সতেজ লাগে, অন্যদিকে জ্বালা বা ক্লান্তিও কমে যায়।

৫। আই ক্রিম বা জেল লাগান – চোখের চারপাশের ত্বক শরীরের সবচেয়ে নরম অংশ। কাজল তুলতে গিয়ে শুষ্ক হয়ে যেতে পারে। তাই রাতে আই ক্রিম বা অ্যালোভেরা জেল আলতোভাবে লাগান। এটি আর্দ্রতা ফিরিয়ে আনে এবং ডার্ক সার্কেল, ফাইন লাইন প্রতিরোধে সাহায্য করে।

৬। ঠোঁটের মতো চোখের যত্নও জরুরি – অনেক সময় কাজল ঘষতে ঘষতে চোখের নিচের অংশে কালচে দাগ পড়তে পারে। তাই সেই জায়গায় শসার রস বা ঠান্ডা টি ব্যাগ ৫–১০ মিনিট রাখলে চোখ আরাম পায় এবং ফোলা কমে যায়।

কী করবেন না?

চোখ জোরে ঘষবেন না। মেকআপ রিমুভার চোখের ভেতরে ঢুকতে দেবেন না। কাজল তুলতে গিয়ে ধারালো কিছু ব্যবহার করবেন না।

পুজোর ব্যস্ততায় সারাদিন সাজগোজ থাকলেও রাতে সেই সাজ ত্বক ও চোখ থেকে সঠিকভাবে তোলা অত্যন্ত জরুরি। চোখ পরিষ্কার না করলে ডার্ক সার্কেল, ইনফেকশন, লালচে ভাব বা চুলকানির সমস্যা হতে পারে।

Follow Us