AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ি ভর্তি উইপোকা? ঘরোয়া টোটকাতেই করুন বিদায়

উইপোকার কারণে একেবারে নাজেহাল অবস্থা। দেওয়াল থেকে শুরু করে বইয়ের আলমারি। সব দিকেই উই। বাজার থেকে কেনা ওষুধে কাজ দিচ্ছে না। বার বার ফিরে আসছে উই। এবার উপায়?

বাড়ি ভর্তি উইপোকা? ঘরোয়া টোটকাতেই করুন বিদায়
| Edited By: | Updated on: Feb 09, 2025 | 8:01 PM
Share

যেদিকে নজর যাচ্ছে, সেদিকেই উইপোকা। উইপোকার কারণে একেবারে নাজেহাল অবস্থা। দেওয়াল থেকে শুরু করে বইয়ের আলমারি। সব দিকেই উই। বাজার থেকে কেনা ওষুধে কাজ দিচ্ছে না। বার বার ফিরে আসছে উই। এবার উপায়? ঘরোয়া টোটকাতেই রয়েছে এর সমাধান। ঝটপট ট্রাই করুন।

১) সেই মা-ঠাকুমার সময় থেকেই দেখা যায় শাড়ির ভাঁজে নিম পাতা শুকিয়ে রাখতে। যাতে পোকা শাড়ি না কেটে ফেলে। নিম পাতার গন্ধ কাজে লাগবে উই নিধনের কাজেও। প্রথমে নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়ো করা নিমপাতা। প্রতি সপ্তাহে একবার করে নিমপাতা গুঁড়ো ছড়ালেই ফল পাবেন হাতেনাতে। দূর হবে উইপোকা।

২) ন্যাপথলিনের বল রেখে দিন আসবাবের কোণায়। কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে রাখুন। বক্স খাটের ভিতরেও রাখতে পারেন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও ঘেঁষবে না। চাইলে ন্যাপথলিনকে কেরসিনে ডুবিয়েও রাখতে পারেন আসবাবের ভিতর।

৩) রান্না করার মশলাও কিন্তু রান্নাতেই ম্যাজিক দেখায় না শুধু। তা কাজে লাগতে পারে আপনার বাড়ির উই নিধন যজ্ঞেও। কালো জিরে সবার বাড়ির রান্নাঘরেই থাকে। আর এই কালো জিরে হল যে কোনও পোকা-মাকড় তাড়ানোর অব্যর্থ টোটকা। রোদে কালো জিরে শুকোতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উই বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। উইপোকা ধারে-কাছেও ঘেঁষবে না।

৪) কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কাজেই কর্পূর গুঁড়ো করে কেরোসিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেওয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিন। উইপোকার উপদ্রব কমতে বাধ্য। সপ্তাহে অন্তত, ৩ দিন এটি করুন। দেখবেন চটজলদি সমাধান হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?