AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিকেন খিচুড়ি খেয়েছেন? স্বাদ বদলাতে ট্রাই করতেই পারেন

তাঁদের খিচুড়ি খাওয়ার জন্য কোনও সময় বা সিজন লাগে না। আর যদি সেই খিচুড়ি হয় নতুন স্বাদের তাহলে কথাই নেই। এবার স্বাদ বদলাতে চিকেন ভাজা খিচুড়ি খেতেই পারেন। লাঞ্চ বা ডিনারে এই খিচুড়ি কিন্তু পেটও ভরাবে, মনও ভরাবে।

চিকেন খিচুড়ি খেয়েছেন? স্বাদ বদলাতে ট্রাই করতেই পারেন
| Updated on: Dec 02, 2025 | 8:43 PM
Share

যাঁরা খিচুড়ি খেতে ভালবাসেন, তাঁদের খিচুড়ি খাওয়ার জন্য কোনও সময় বা সিজন লাগে না। আর যদি সেই খিচুড়ি হয় নতুন স্বাদের তাহলে কথাই নেই। এবার স্বাদ বদলাতে চিকেন ভাজা খিচুড়ি খেতেই পারেন। লাঞ্চ বা ডিনারে এই খিচুড়ি কিন্তু পেটও ভরাবে, মনও ভরাবে।

যা যা লাগবে–

পোলও-এর চাল ১ কেজি, ঘি পরিমাণমতো, চিকেন ছোট করে টুকরো করা ২ টি, গরমমশালা পরিমাণমতো, আদা, রসুনবাটা দেড় টেবিল চামচ, ধনেবাটা ২ চা চামচ, কাঁচালঙ্কা আস্ত ৬ টি, নারকেল বাটা, ৩ থেকে ৪ চা চামচ, চিনাবাদাম ২ টেবিল চামচ, মুগ, মসুর ডাল ২৫০ গ্রাম, সয়াবিন তেল ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩০০ গ্রাম, হলুদ ও লঙ্কাগুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ৩ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, নুন পরিমাণমতো, কাঠবাদাম বাটা পরিমাণমতো, পেস্তাবাদাম পরিমাণমতো।

এভাবে তৈরি করুন–

কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে তাতে সামান্য হলুদগুঁড়ো, আদাবাটা, গরমমশালা, ধনে ও জিরে বাটা দিন। এবার মাংসের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দিন এবং পেস্তাবাদাম বাটা, চিনাবাদাম বাটা, কাঠবাদাম বাটা, নারকেল বাটা ও সামান্য দই ভালোভাবে মিশিয়ে নিন। সামান্য গরনম জল দিয়ে কষিয়ে নিয়ে আধাসেদ্ধ অবস্থায় নামিয়ে নিন ও আলাদাভাবে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে ২০০ থেকে ২৫০ গ্রাম তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন এবং গরমশালা বাটা, আদা বাটা ও হলুদগুঁড়ো মিশিয়ে দিন। এখন চাল ও ডাল মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ভালো মতো কষিয়ে নিন। কয়েকটি আস্ত কাঁচালঙ্কা ছেড়ে দিন। ২ লিটার পরিমাণ গরম জল দিয়ে জ্বাল দিন এবং কিছুটা শুকিয়ে নিন। মৃদু আঁচে আরও ১৫ মিনিট রান্না করুন। এ সময় হালকা গোলাপ জল এবং ঘি দিতে পারেন। এবার রান্না করা মাংসগুলো খিচুড়ির সঙ্গে ভালো করে আলতোভাবে মিশিয়ে দিন। কিছুক্ষণ দমে রেখে আঁচ থেকে নামিয়ে নিন।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে