Healthy Life: মন চঞ্চল, উড়েছে ঘুম? রাতে দুধের সঙ্গে এটি মিশিয়ে খেলেই মুশকিল আসান

অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আজকাল অনেকের মন চঞ্চল হয়ে যাচ্ছে। কারও কারও উড়েছে রাতের ঘুম। এই পরিস্থিতিতে রাতের বেলা দুধের সঙ্গে একটি জিনিস মিশিয়ে খেলেই হবে মুশকিল আসান।

Healthy Life: মন চঞ্চল, উড়েছে ঘুম? রাতে দুধের সঙ্গে এটি মিশিয়ে খেলেই মুশকিল আসান
মন চঞ্চল, উড়েছে ঘুম? রাতে দুধের সঙ্গে এটি মিশিয়ে খেলেই মুশকিল আসানImage Credit source: Canva

Mar 20, 2025 | 9:03 PM

সুস্থ থাকতে হলে একটু জীবনের প্রতি মনোযোগী হতেই হয়। আজকাল যেন সকলের কাছে সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন ব্যস্ততার মাঝে ঠিক সময়ে অনেকেই খাবার খান না। এই পরিস্থিতিতে কেউ কেউ সুস্থ থাকার জন্য নিজের ডায়েটে স্বাস্থ্যকর জিনিস অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আজকাল অনেকের মন চঞ্চল হয়ে যাচ্ছে। কারও কারও উড়েছে রাতের ঘুম। এই পরিস্থিতিতে রাতের বেলা দুধের সঙ্গে একটি জিনিস মিশিয়ে খেলেই হবে মুশকিল আসান।

কোনও ব্যক্তি রাতের বেলা ঘুমোনোর আগে দুধের সঙ্গে মাখানা মিশিয়ে খেলে অনেক উপকার হয়। আসলে মাখানাকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। কারণ মাখানা প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ। আর মাখানা দুধের সঙ্গে মেশানো হলে এর উপকারিতা আরও বেড়ে যায়। ভালো ঘুম এবং সম্পূর্ণ পুষ্টির জন্য মাখানা একটি দুর্দান্ত খাবার। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাখনা দুধ পান করলে যে কারও ঘুমের মান উন্নত হতে পারে। একই সময়ে, তা স্বাস্থ্যের জন্যও উপকারী। তবে কিছু কিছু মানুষের জন্য তা খাওয়া অতটা ভালো নয়। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হল।

মাখানা দুধ পানের উপকারিতা –

  • মাখানায় সেরোটোনিন এবং ট্রিপটোফ্যান নামক যৌগ পাওয়া যায়। যা মানসিক চাপ কমায়। ঘুম ভালো হয়। রাতে এটি পান করলে মন শান্ত থাকে। অনিদ্রার সমস্যা কমে।
  • মাখানা এবং দুধ দুটোই ক্যালসিয়াম এবং ফসফরাসের ভালো উৎস। এটি হাড় এবং জয়েন্টগুলিকে শক্তিশালী করে। বয়সের সঙ্গে সঙ্গে দেখা দেয় যে হাড়ের সমস্যা, তা প্রতিরোধে সহায়তা করে।
  • পরিপাকতন্ত্রের জন্য উপকারী। রাতে মাখনা দুধ পান করলে পরিপাকতন্ত্র ঠিক থাকে। এতে উপস্থিত ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে পেট পরিষ্কার রাখে।
  • ডায়াবেটিস এবং হার্টের জন্য ভালো। মাখানায় কম গ্লাইসেমিক সূচক রয়েছে। যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এটি কোলেস্টেরল কমাতে এবং হার্টের ধমনী পরিষ্কার রাখতে সাহায্য করে।
  • ত্বক ও চুলের জন্য উপকারী এটি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড ত্বককে উজ্জ্বল করে তোলে। চুল বাড়ে। চুলের স্বাস্থ্য ভালো হয়। এটি বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সহায়তা করে।

মাখানযুক্ত দুধ পান করার অপকারিতা কী?

  • পেট ফুলে যেতে পারে। মাখনায় ফাইবার বেশি থাকে, তাই এটি বেশি পরিমাণে খেলে পেট ভারী বা ফোলাভাব অনুভূত হতে পারে।
  • অ্যালার্জি হতে পারে। কারও কারও মাখানায় অ্যালার্জি হতে পারে, যা ত্বকে ফুটে উঠতে পারে বা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে।
  • কেউ যদি ওজন কমানোর কথা ভেবে মাখানা খান, তা হলে খেতে পারেন। মাখনায় ক্যালোরি কম থাকে। তবে যদি বেশি পরিমাণে দুধের সঙ্গে কেউ মাখানা খায়, তা হলে ওজন বেড়ে যেতে পারে।

মাখানা দুধ কীভাবে তৈরি করবেন?

একটি প্যানে ঘি গরম করে তাতে মাখানা যোগ করুন এবং হালকাভাবে ভাজুন। এরপর মাখনাটি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিন। একটি প্যানে দুধ গরম করে তাতে এলাচ গুঁড়ো ও কুচি করা ড্রাই ফ্রুটস দিন। এ বার দুধে মাখনা যোগ করুন এবং ৩-৪ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। মধু যোগ করতে পারেন। এটি গরম গরম পান করা ভালো।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us