AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone water damage recovery: ফোনে বৃষ্টির জল ঢুকেছে? চালের ড্রামে রাখলেই শেষ! এই ঝটপট কাজেই বাঁচবে হাজার হাজার টাকা

Instant phone water damage repair tips: বৃষ্টিতে ভিজে বা অন্য কোনওভাবে ফোনে জল ঢুকলে চালের ড্রামে রাখবেন না। চালের গুঁড়ো ও ধূলিকণা ফোনের স্পিকার ও পোর্ট নষ্ট করে দেয়। সঙ্গে সঙ্গে এই কাজ করলে বাঁচবে হাজার হাজার টাকা।

Smartphone water damage recovery: ফোনে বৃষ্টির জল ঢুকেছে? চালের ড্রামে রাখলেই শেষ! এই ঝটপট কাজেই বাঁচবে হাজার হাজার টাকা
কী কী করবেন?Image Credit: Getty Images
| Updated on: Aug 03, 2026 | 1:25 PM
Share

স্মার্টফোন (Smartphone) আজকাল আমাদের জীবনের এমন এক সঙ্গী, যা এক মুহূর্তের জন্যও হাতছাড়া করা যায় না। কিন্তু হঠাৎ যদি মুষলধারে বৃষ্টিতে ভিজে ফোনে জল ঢুকে যায়, বা অসাবধানতায় হাত থেকে গলে বেসিনে বা বালতিতে পড়ে যায়? অমনি মাথায় আকাশ ভেঙে পড়ে! এমন বিপদে পড়ে বেশিরভাগ মানুষই একটা প্রচলিত ভুল কাজ চোখ বন্ধ করে করে বসেন, ফোনটা তুলে সোজা রান্নাঘরের চালের ড্রামে বা চালের বস্তায় গুঁজে দেন। আপনিও কি বৃষ্টিতে ভিজলে বা জলে পড়লে ফোন চালে রেখে দেন? এখনই থামুন! গ্যাজেট বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই টোটকা উল্টে ফোনের মারাত্মক ক্ষতি করে দেয়।

চালের ড্রামে ফোন রাখলে কী সমস্যা হয়?

চাল শুকনো মনে হলেও এর গায়ে সূক্ষ্ম গুঁড়ো, ধূলিকণা আর স্টার্চ থাকে। ভেজা ফোন চালের মধ্যে রাখলে সেই চালের গুঁড়ো চার্জিং পোর্ট, স্পিকার ও হেডফোন জ্যাকের ভেতরে ঢুকে জমাট বেঁধে যায়। পরে তা শুকিয়ে গিয়ে পোর্ট সম্পূর্ণ বন্ধ করে দেয়, যার ফলে ফোন আর চার্জই হতে চায় না বা স্পিকার চিরতরে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া চালে ফোন রেখে দিলে ভেতরে থাকা জল শুকায় না, ফলে ভেতরে ভেজা ভাব থেকে ইলেকট্রনিক বোর্ডে জং বা মরিচা ধরে ফোন পুরো নষ্ট হয়ে যেতে পারে।

তাই বৃষ্টিতে ভিজলে বা জলে পড়লে চালের ভরসায় না থেকে সঙ্গে সঙ্গে এই ৩টি সহজ কাজ করুন:

ফোন সাথে সাথে অফ করুন ও কভার খুলুন ফোন জলে ভেজার সঙ্গে সঙ্গেই কোনও কথা না ভেবে পাওয়ার অফ বা বন্ধ করে দিন। ভেজা অবস্থায় কারেন্ট চললে ভেতরের ছোট ছোট যন্ত্রাংশ শর্ট সার্কিট হয়ে মুহূর্তে পুড়ে যেতে পারে। এরপর ফোনের পেছনের কভার, সিম কার্ড এবং মেমোরি কার্ড সঙ্গে সঙ্গে খুলে আলাদা করে ফেলুন।

নরম কাপড়ে মুছে স্বাভাবিক হাওয়ায় শুকোন একটি শুকনো সুতি বা নরম কাপড় দিয়ে ফোনের বাইরের জল খুব ভালোভাবে মুছে নিন। কিন্তু খবরদার, তাড়াতাড়ি শুকাতে গিয়ে হেয়ার ড্রায়ার বা গরম হাওয়া দেবেন না! গরম হাওয়ায় ভেতরের সূক্ষ্ম প্লাস্টিক গলে গিয়ে হিতে বিপরীত হবে। সবচেয়ে ভালো হয় যদি ঘরের মধ্যে ফ্যানের নিচে একটি শুকনো তোয়ালে বা খবরের কাগজের ওপর ফোনটি রেখে শুকোতে দেন। আপনার কাছে যদি নতুন জুতো বা ব্যাগের বাক্সে থাকা সিলিকা জেলের (Silica Gel) ছোট সাদা প্যাকেট থাকে, তবে একটা এয়ারটাইট কৌটোয় কয়েকটা সিলিকা জেলের প্যাকেটের সঙ্গে ফোন রেখে দিন, কারণ এটা খুব দ্রুত হাওয়ার ভেজা ভাব শুষে নেয়।

স্পিকার পরিষ্কার করুন ও ধৈর্য ধরুন বৃষ্টির জলে স্পিকার আটকে গেলে সাউন্ড অস্পষ্ট শোনায়। এর জন্য বিশেষ ধরনের ওয়াটার রিমুভার সাউন্ড অ্যাপ ব্যবহার করতে পারেন। এগুলো থেকে বিশেষ শব্দ তরঙ্গ তৈরি হয়, যা স্পিকারের ভেতরের জমে থাকা জল ধাক্কা মেরে বের করে দেয়। তবে সবচেয়ে বড় কথা হল ধৈর্য! ফোনটি অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সম্পূর্ণ শুকাতে দিন। তার আগে মোটেও চার্জারে গুঁজে অন করার চেষ্টা করবেন না।

হাতের কাছে থাকা এই কয়েকটা সাধারণ বুদ্ধি আর একটু ধৈর্য রাখলেই দামি ফোনটা বেঁচে যাবে। তাই এবার থেকে বৃষ্টিতে ভিজে গেলে বা জলে পড়লে চালের পাত্রে না রেখে, এই সহজ বৈজ্ঞানিক নিয়ম মেনে চলুন!

Follow Us