খাওয়ার পরই ঘুমিয়ে পড়ছেন! জানেন শরীরের ভিতর কি ঘটছে?

অন্যদিকে Harvard Health Publishing-এর রিপোর্ট অনুযায়ী, খাবারের পর অন্তত ২০–৩০ মিনিট সোজা হয়ে বসে থাকলে বা হালকা হাঁটাচলা করলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। এতে খাবার সহজে পাকস্থলী থেকে অন্ত্রে পৌঁছায় এবং অম্বলের সমস্যার হাত থেকে বাঁচা যায়।

খাওয়ার পরই ঘুমিয়ে পড়ছেন! জানেন শরীরের ভিতর কি ঘটছে?

Feb 05, 2026 | 6:43 PM

কাজ থেকে ফিরে হোক বা ছুটির দিন বাড়ি থাকলেই খাবার খাওয়ার পর অনেকেই স্বাভাবিকভাবেই বিশ্রাম নিতে চান। কেউ শুয়ে পড়েন, কেউ সোফায় বসে মোবাইল দেখতে শুরু করেন। আপনিও কি তাঁদেরই দলে? জানেন বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পরের অভ্যাসই ঠিক করে দেয় আপনার হজম ঠিক থাকবে কি না এবং রাতে ঘুম কতটা ভালো হবে।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তরফে জানা গিয়েছে খাবার খাওয়ার পর শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসার সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে বুক জ্বালা, টক ঢেকুর, গ্যাস ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা নিয়মিত হলে ঘুমের মধ্যেও অস্বস্তি তৈরি হয় এবং ঘন ঘন ঘুম ভেঙে যায়।

অন্যদিকে Harvard Health Publishing-এর রিপোর্ট অনুযায়ী, খাবারের পর অন্তত ২০–৩০ মিনিট সোজা হয়ে বসে থাকলে বা হালকা হাঁটাচলা করলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। এতে খাবার সহজে পাকস্থলী থেকে অন্ত্রে পৌঁছায় এবং অম্বলের সমস্যার হাত থেকে বাঁচা যায়।

রক্তে শর্করার মাত্রার উপরও খাওয়ার পরবর্তী অভ্যাসের প্রভাব পড়ে । একটি গবেষণায় বলা হয়েছে, খাবারের পর একেবারে শরীরকে নিষ্ক্রিয় করে দিলে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়। এর ফলে শরীর ক্লান্ত লাগে এবং রাতে ঘুম আসতে দেরি হয়। বিশেষজ্ঞদের মতে, হালকা হাঁটা রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

একটি স্বাস্থ্য সংক্রান্ত ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, যারা নিয়মিত রাতে খাবার খাওয়ার পর শুয়ে পড়েন, তাঁদের মধ্যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বা GERD-এর ঝুঁকি বেশি। এই সমস্যায় আক্রান্ত হলে ঘুমের মান খারাপ হয় সকালে ঘুম ভাঙার পরও লাগবে ক্লান্ত।

চিকিৎসকদের মতে, রাতের খাবার খাওয়ার পর অন্তত এক থেকে দুই ঘণ্টা শোওয়া উচিত নয়। এই সময়টায় হালকা হাঁটতে পারেন, হালকা কাজ করা শরীরের জন্য উপকারী। তেল-মশলাযুক্ত ভারী খাবারের ক্ষেত্রে এই নিয়ম মানা অবশ্যই উচিত।

একটু সচেতন হলেই ভবিষ্যতে বড় স্বাস্থ্য সমস্যার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব- এটাই বলছেন বিশেষজ্ঞরা।

Follow Us