কালো চাল নাকি ‘সুপারফুড’! বলেছেন প্রধানমন্ত্রীও, এর পুষ্টিগুণ শুনলে চমকে উঠবেন!

কালো চালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা। এই চালে থাকা প্রাকৃতিক উপাদান অ্যানথোসায়ানিনের জন্যই এই চালের এরূপ রং। পুষ্টিবিদরা বলছেন এই উপাদান শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। একই উপাদান ব্লুবেরি বা কালো আঙুরের মধ্যেও পাওয়া যায়।

কালো চাল নাকি সুপারফুড! বলেছেন প্রধানমন্ত্রীও, এর পুষ্টিগুণ শুনলে চমকে উঠবেন!

Feb 03, 2026 | 4:07 PM

সাদা বা বাদামি চালের বাইরে নতুন করে নজর কাড়ছে কালো চাল। বেশ কয়েক বছর আগে এক সভায় গভীর কালচে-বেগুনি রঙের এই চালকে সম্প্রতি ‘সুপারফুড’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে দীর্ঘদিন ধরেই এই চাল খাবারের তালিকায় থাকলেও, বর্তমানে বহু দেশে ছড়িয়ে যাচ্ছে এই চালের গুণাগুণ।

কালো চালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা। এই চালে থাকা প্রাকৃতিক উপাদান অ্যানথোসায়ানিনের জন্যই এই চালের এরূপ রং। পুষ্টিবিদরা বলছেন এই উপাদান শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। একই উপাদান ব্লুবেরি বা কালো আঙুরের মধ্যেও পাওয়া যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রোজ পরিমিত পরিমাণে কালো চাল খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। সাধারণ সাদা চালের তুলনায় এতে ফাইবারের পরিমাণ বেশি, ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে কালো চালের জুড়ি মেলা ভার।

ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কালো চাল তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করছেন চিকিৎসকরা, কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম। অর্থাৎ, এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।

শুধু তাই নয়, কালো চালে রয়েছে আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই-র মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

রান্নার পর এই চালের রঙ গাঢ় বেগুনি হয়ে যায় এবং খেতে লাগে হালকা বাদামের মত। ভাত, পোলাও কিংবা খিচুড়ি এই চাল দিয়ে বানাতে পারবেন সবকিছুই। একসময় রাজকীয় খাবার হিসেবে পরিচিত কালো চাল এখন স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ‘সুপারফুড’। বদলে যাওয়া খাদ্যাভ্যাসে, এই প্রাচীন শস্য যে আবার গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে, তা বলাই যায়।