Cricketing Wonder Kid: তিনবছরের বিস্ময়বালককে নিয়ে হইচই ক্রিকেট মহলে

ক্রিকেটের বিস্ময় শিশু। ব্যাটে-বলে অলরাউন্ডার ৩ বছরের করি অ্যাডামস। নিজের বয়সের তিনগুণ বেশি ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছে সে।

| Edited By: তিথিমালা মাজী

Sep 08, 2022 | 11:40 AM

1 / 5
ক্রিকেটের বিস্ময় শিশু। ব্যাটে-বলে অলরাউন্ডার ৩ বছরের করি অ্যাডামস। নিজের বয়সের তিনগুণ বেশি ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছে সে। (ছবি:টুইটার)

2 / 5
ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের বাসিন্দা ৩৩ বছরের টম অ্যাডামসের ছেলে করি অ্যাডামস। এই বয়সেই গ্লুচেস্টারশায়ারের ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছে ছোট্ট করি।(ছবি:টুইটার)

3 / 5
এখনও নার্সারি স্কুলে অ্যাডমিশন হয়নি করির। তার আগেই অনূর্ধ্ব ১১ দলে খেলতে শুরু করেছে সে। বড় হয়ে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে তার।(ছবি:টুইটার)

4 / 5
করি অলরাউন্ডার হতে চায়। ১২ মাস বয়স থেকে ক্রিকেট খেলতে শুরু করেছে। ভালো করে হাঁটতে শেখার আগেই ব্যাট-বল ধরতে শিখে গিয়েছে। অনুশীলনে কখনও ফাঁকি দেয় না পুঁচকে অ্যাডামস। ছোট্ট ক্রিকেটারের জন্য বিশেষভাবে প্যাড তৈরি করা হয়েছে। (ছবি:টুইটার)

5 / 5
খুব ছোট হওয়ায় নিয়মিত ম্যাচ খেলে না করি। অনুশীলন ম্যাচে বাবা টম অ্যাডামসের ক্লাব সেন্ট ব্রিয়াভেলসের হয়ে খেলে। সম্প্রতি অনূর্ধ্ব ১১ আন্তঃ ক্লাব ম্যাচে তিন বলে দুটি উইকেট নিয়েছে করি। ব্যাট হাতে অবদান অপরাজিত ১২ রান! (ছবি:টুইটার)

Follow Us