
কলকাতার সেরা কতগুলি লাভার্স পয়েন্ট। ভিড় এড়িয়ে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান এখানে। - AI

ভিক্টোরিয়া - প্রেমের আদর্শ ঠিকানা হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সবুজ বাগানে প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটান। - AI

লেক (রবীন্দ্র সরোবর) - দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর মানেই প্রেম। শান্ত লেকের পাড়ে ছায়ায় বসে অন্তহীন গল্প করার আদর্শ ঠিকানা। - PTI

কফি হাউস - কলেজ স্ট্রিটের কফি হাউস যেকোনও যুগেই প্রেম ও বন্ধুত্ব উদ্যাপনে সেরা ঠিকানা। শুধু কফিই নয়, পাওয়া যায় নানারকম স্ন্যাক্সও। - AI

ইকো পার্ক - নিউ টাউনের ইকো পার্ক এখন আরও সাজানো। সেখানেই চলে যান প্রিয়জনের সঙ্গে। - GETTY

নন্দন - নন্দন বরাবরই বাঙালির কাছে কালচারাল ডেস্টিনেশন। নন্দনে সিনেমা দেখা হোক বা রবীন্দ্র সদনের বাইরে চায়ের আড্ডা, প্রেম একটু গাঢ় হলে ক্ষতি কী? - GETTY

প্রিন্সেপ ঘাট - গঙ্গার হাওয়া আর বিদ্যাসাগর সেতুর নিচে নৌকায় ঘুরে বেড়ান প্রিয়জনের সঙ্গে। কলকাতার রোমানস্ মানেই প্রিন্সেপ ঘাট। - GETTY

ময়দান - গ্রীষ্ম হোক বা বর্ষা, ময়দানই ভরসা। কলকাতার আল্টিমেট প্রেমের ডেস্টিনেশন বলা যেতে পারে শহরে মাঝে একটুকরো গড়ের মাঠকে। - GETTY IMAGES