Stomach Problem: দু’দিন ছাড়া পেটের গণ্ডগোল লেগে থাকে? এই ৭ টোটকা কমবে বদহজম, গ্যাস-অম্বল

Home Remedies: গরমে পেটের সমস্যা সবচেয়ে বেশি জ্বালায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে, রাস্তার খাবার খাওয়ার ফলে ফুড পয়জন হয়ে যায়। পেটে অস্বস্তি তৈরি হয়। গরমে পেটের সমস্যা এড়াতে যা কিছু মেনে চলবেন..

|

Jun 05, 2024 | 3:27 PM

1 / 8
গরমে পেটের সমস্যা সবচেয়ে বেশি জ্বালায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে, রাস্তার খাবার খাওয়ার ফলে ফুড পয়জন হয়ে যায়। পেটে অস্বস্তি তৈরি হয়। গরমে পেটের সমস্যা এড়াতে যা কিছু মেনে চলবেন 

গরমে পেটের সমস্যা সবচেয়ে বেশি জ্বালায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে, রাস্তার খাবার খাওয়ার ফলে ফুড পয়জন হয়ে যায়। পেটে অস্বস্তি তৈরি হয়। গরমে পেটের সমস্যা এড়াতে যা কিছু মেনে চলবেন 

2 / 8

প্রচুর পরিমাণে জল পান করুন। সুস্থ থাকার জন্য হাইড্রেশন জরুরি। জলের পাশাপাশি হার্বা‌ল চা, ডাবের জল, স্যুপ খান। শরীর হাইড্রেটেড থাকলে ডায়ারিয়া, বমি এড়াতে পারবেন।

3 / 8

আদার মধ্যে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা পেটের অস্বস্তি, বমি বমি ভাব এড়াতে সাহায্য করে। কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন।

4 / 8

পুদিনা পাতা বদহজম, গ্যাস, পেট ফাঁপার সমস্যা এড়াতে সাহায্য করে। পেটের সংক্রমণ এড়াতে সাহায্য করে পুদিনা। পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন কিংবা পুদিনা পাতার চা খেতে পারেন।

5 / 8

পেটের সমস্যা এড়াতে রোজের ডায়েটে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রাখুন। টক দই খেলেই পেটের একাধিক সমস্যা এড়াতে পারবেন। টক দই হজম স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। 

6 / 8

পেটের গণ্ডগোল এড়াতে ক্যামোমাইলের চা খেতে পারেন। ক্যামোমাইলের চা পেটে ব্যথা, পেট ফাঁপা ও প্রদাহ কমাতে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর ক্যামোমাইলের চা খেলে উপকার পাবেন।

7 / 8

খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খান। মুখশুদ্ধি হিসেবেও মৌরি খেতে পারেন। এটি বদহজম, পেট ফাঁপা ও পেটের ব্যথা কমাতে সাহায্য করে মৌরি। মৌরি হজমজনিত সমস্যা দূর করে।

8 / 8

হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রোজের ডায়েটে হলুদ রাখলে পেটের গণ্ডগোল এড়াতে পারবেন। 

Loading...
Unable to load recommendations.
Follow Us