Murtaza Lodhgar: প্রয়াত বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার - Bengali News | Former Bengal cricketer Murtaza Lodhgar dies | TV9 Bangla News
Murtaza Lodhgar: প্রয়াত বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার
প্রয়াত বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার (Murtaza Lodhgar)। বয়স হয়েছিল ৪৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কোচিং করাতেন এখন। শুক্রবার রাতে ভাইজ্যাগে নৈশভোজের পর আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। এরপরই মৃত্যু হয় প্রাক্তন বাঁ হাতি স্পিনারের। লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিদের প্রাক্তন সতীর্থের প্রয়াণে শোকের ছায়া ময়দানে। শোকজ্ঞাপন করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।