La Liga: বেঞ্জেমার জোড়া গোলে জয় দিয়ে বছর শেষ রিয়াল মাদ্রিদের

সান মামেসে স্টেডিয়ামে লা লিগার (La Liga) ম্যাচে বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে (Athletic Bilbao) ২-১ গোলে হারিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ম্যাচের ৭ মিনিটের মধ্যেই রিয়ালকে ২ গোলে এগিয়ে দেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। তবে ১০ মিনিটের মধ্যে এক গোল শোধ করেন অ্যাথলেটিকের স্যানসেট (Sancet)। এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের মগডালে রয়েছে রিয়াল মাদ্রিদ।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 23, 2021 | 12:43 PM

1 / 4
ম্যাচের ৪ মিনিটের মাথায়  টনি ক্রুসের পাস থেকে রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে প্রথম গোলটি করেন করিম বেঞ্জেমা (Karim Benzema)।

ম্যাচের ৪ মিনিটের মাথায় টনি ক্রুসের পাস থেকে রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে প্রথম গোলটি করেন করিম বেঞ্জেমা (Karim Benzema)।

2 / 4

মাত্র তিন মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করেন করিম বেঞ্জেমা।

3 / 4

তবে ৩ মিনিট পরেই অ্যাথলেটিক বিলবাওয়ের (Athletic Bilbao) হয়ে দে মার্কোসের (De Marcos) পাস থেকে একটি গোল শোধ করেন স্যানসেট।

4 / 4

ক্রিসমাসের আগে এই জয় রিয়ালের ফুটবলারদের যেমন স্বস্তি দেবে, কোচ কার্লো আনচেলোত্তিকেও (Carlo Ancelotti) একই স্বস্তি দেবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us