Champions League: চ্যাম্পিয়ন্স লিগে মরসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

আরবি লিপজিগের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। লিপজিগের বিরুদ্ধে এফ গ্রুপের ম্যাচে কার্লো আনচেলত্তির দল তিন তারকা করিম বেঞ্জেমা, ফেদে ভালভার্দে ও লুকা মদ্রিচকে ছাড়াই নেমেছিল। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মরসুমে এই প্রথম বার হারল।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 26, 2022 | 8:16 AM

1 / 6
আরবি লিপজিগের (RB Leipzig) ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লিপজিগের বিরুদ্ধে এফ গ্রুপের ম্যাচে কার্লো আনচেলত্তির দল তিন তারকা করিম বেঞ্জেমা, ফেদে ভালভার্দে ও লুকা মদ্রিচকে ছাড়াই নেমেছিল। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মরসুমে এই প্রথম বার হারল।

2 / 6

ম্যাচের ১৩ মিনিটের মাথায় রেড বুল এরিনায় এগিয়ে যায় আরবি লিপজিগ। রিয়ালের জাল কাঁপান জোস্কো গাভারদিওল (Josko Gvardiol)।

3 / 6

তার ঠিক ৫ মিনিট পর রিয়াল মাদ্রিদের সঙ্গে গোল ব্যবধান দ্বিগুন করেন ক্রিস্টোফার এনকুনকু (Christopher Nkunku)।

4 / 6

প্রথমার্ধ শেষ হওয়ার ১ মিনিট আগে, ৪৪ মিনিটের মাথায় মার্কো আসেনসিওর পাস থেকে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)।

5 / 6

৮১ মিনিটের মাথায় সিমাকানের পাস থেকে গোল করে স্কোর লাইন ৩-১ করেন আরবি লিপজিগের টিমো ওয়ার্নার (Timo Werner)।

6 / 6

ম্য়াচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রিয়ালের রদ্রিগো গোয়েস (Rodrygo Goes)।

Loading...
Unable to load recommendations.
Follow Us