ফোন কি বারবার হ্যাং করছে? এই ৮টি সহজ টোটকায় মোবাইল হবে রকেটের মতো ফাস্ট!
স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে বারবার হ্যাং হওয়া বা স্লো হয়ে যাওয়া খুবই বিরক্তিকর। দামী ফোন হোক বা বাজেটের, সঠিক রক্ষণাবেক্ষণ না করলে এই সমস্যা হতেই পারে। জেনে নিন সহজ ৮টি উপায় যা আপনার ফোনকে রাখবে সুপারফাস্ট।

ফোনকে দীর্ঘক্ষণ সচল রাখলে এর হার্ডওয়্যার ক্লান্ত হয়ে পড়ে। তাই সপ্তাহে অন্তত একবার ফোনটি সুইচ অফ করে অন করুন বা রিস্টার্ট দিন। এতে সিস্টেম রিফ্রেশ হয় এবং ছোটখাটো যান্ত্রিক ত্রুটি নিজে থেকেই ঠিক হয়ে যায়। Free Pik
- ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করলে প্রচুর পরিমাণে ক্যাশে ডেটা জমা হয়। নিয়মিত সেটিংস থেকে এই ‘জাঙ্ক ফাইল’ বা ক্যাশে মেমোরি পরিষ্কার করলে ফোনের প্রসেসর অনেকটাই হালকা থাকে এবং হ্যাং হওয়ার প্রবণতা কমে। Free Pik
- ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা খুব একটা ব্যবহার করা হয় না। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রম (RAM) দখল করে রাখে। তাই ফোনের বোঝা কমাতে আজই ডিলিট করুন অপ্রয়োজনীয় অ্যাপগুলো। Free Pik
- ফোনের মেমোরি একদম ফুল করে রাখবেন না। মেমোরি ৮০ শতাংশের বেশি ভর্তি হয়ে গেলে প্রসেসর ধীরগতির হয়ে যায়। অদরকারি বড় ভিডিয়ো বা ফাইল সরিয়ে ক্লাউড স্টোরেজ বা এসডি কার্ডে রাখুন। Free Pik
- পুরনো ভার্সনের সফটওয়্যারে অনেক সময় ‘বাগ’ থাকে যা ফোনকে স্লো করে দেয়। কোম্পানি যখনই নতুন সিস্টেম আপডেট দেবে, তখনই তা ইনস্টল করে নিন। এতে ফোনের নিরাপত্তা ও গতি— দুই-ই বাড়বে। Free Pik
- একসঙ্গে অনেকগুলো অ্যাপ খুলে রাখবেন না। কাজ শেষ হলে অ্যাপটি পুরোপুরি বন্ধ করুন। অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে রম-এর ওপর চাপ পড়ে এবং মোবাইল হ্যাং করতে শুরু করে। Free Pik
- ফোনের ডেভেলপার অপশন থেকে ‘উইন্ডো অ্যানিমেশন স্কেল’ কমিয়ে দিলে ফোন অনেক দ্রুত কাজ করে। এটি একটি টেকনিক্যাল ট্রিক যা বিশেষ করে পুরনো ফোনে দারুণ কাজ দেয়। Free Pik
- ফেসবুক বা মেসেঞ্জারের মতো অ্যাপগুলো প্রচুর জায়গা নেয়। যদি আপনার ফোনের কনফিগারেশন কম হয়, তবে সেগুলোর ‘লাইট’ (Lite) ভার্সন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। Free Pik
- ফোনকে দীর্ঘক্ষণ সচল রাখলে এর হার্ডওয়্যার ক্লান্ত হয়ে পড়ে। তাই সপ্তাহে অন্তত একবার ফোনটি সুইচ অফ করে অন করুন বা রিস্টার্ট দিন। এতে সিস্টেম রিফ্রেশ হয় এবং ছোটখাটো যান্ত্রিক ত্রুটি নিজে থেকেই ঠিক হয়ে যায়। Free Pik
Follow Us








