Mohun Bagan: ফ্যান ক্লাবের উদ্যোগে মোহনবাগান মাঠকর্মীদের জন্য ‘বড়-দিন’

Mohun Bagan Fan's Initiative: বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন। বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মোহনবাগান ক্লাবে তাদের এই উদ্য়োগে সামিল হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। ছিলেন ফ্যান ক্লাবের আরও নানা সদস্য। এই উদ্যোগ বড়-দিনের আগেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাল।

Dec 18, 2024 | 10:50 AM

1 / 8
বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন।

বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন।

2 / 8

বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মোহনবাগান ক্লাবে তাদের সঙ্গে সামিল হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত।

3 / 8

ছিলেন বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের অনেক সদস্য। এই উদ্যোগ বড়-দিনের আগেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাল।

4 / 8

সমর্থকদের কাছে ক্লাব শুধুই একটা তাঁবু নয়। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মন্দির-মসজিদ-গির্জার মতো পবিত্রস্থান।

5 / 8

আর ক্লাবের কর্তাদের মতোই গুরুত্বপূর্ণ যাঁরা এই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ মাঠকর্মী থেকে শুরু করে ক্লাবের অন্যান্য কর্মীরা।

6 / 8

ক্লাবের এই কর্মীরা বছরভর ক্লাবের দেখভাল করেন। সমর্থকদের পবিত্রস্থানকে সুন্দর করে রাখেন। বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের দৃষ্টিতে তাঁরাও সান্টাক্লজ।

7 / 8

ক্লাবের এই সান্টাক্লজদের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য। মোহনবাগান ক্লাবে এক অনুষ্ঠানে মোহনবাগানের মাঠকর্মী বা বলা ভালো অলঙ্কারদের নানা উপহার তুলে দেওয়া হয়।

8 / 8

সান্টাক্লজদের কাছে 'সান্টা' হয়ে উঠলেন সমর্থক তথা ফ্যান ক্লাবের সদস্যরা। আর তাঁদের সঙ্গ দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

Loading...
Unable to load recommendations.
Follow Us