KKR, IPL 2024: রং বরসে রে… হোলির দিন ‘গম্ভীর’ নন গৌতম, রং মেখে ভূত রিঙ্কুরা

Happy Holi 2024: দেশজুড়ে হোলির আমেজে মেতেছেন সকলে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেটাররাও হোলি খেলাতে মেতে উঠলেন এ বার। টিম হোটেলে জমিয়ে হোলি খেললেন কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কয়েকদিন পর আইপিএলে কেকেআরের (KKR) দ্বিতীয় ম্যাচ রয়েছে।

Mar 25, 2024 | 2:04 PM

1 / 8
দোলর দিন কার বা মন বাড়িতে পড়ে থাকে? সকাল সকাল কচিকাঁচারা বেরিয়ে পড়ে মা-বাবার হাত ধরে। বাড়ির কাছেপিঠে ক্লাবে পৌঁছে যায় খুদেরা। বড়রাও মেতে ওঠে আবির খেলায়। কেকেআরের ক্রিকেটাররাও দোলের দিন চুপচাপ বসে থাকেননি। (Pic Courtesy - KKR Knight Club)

দোলর দিন কার বা মন বাড়িতে পড়ে থাকে? সকাল সকাল কচিকাঁচারা বেরিয়ে পড়ে মা-বাবার হাত ধরে। বাড়ির কাছেপিঠে ক্লাবে পৌঁছে যায় খুদেরা। বড়রাও মেতে ওঠে আবির খেলায়। কেকেআরের ক্রিকেটাররাও দোলের দিন চুপচাপ বসে থাকেননি। (Pic Courtesy - KKR Knight Club)

2 / 8

সপ্তাহের প্রথম দিন পড়েছে দোল। ব্যস্ত শহর কলকাতায় রাস্তা ঘাট প্রায় শুনশান। সকলেই হোলি খেলতে ব্যস্ত। কেকেআরের টিম হোটেলেও জমিয়ে হোলি খেলছেন সকলে। (Pic Courtesy - KKR Knight Club)

3 / 8

হোলির দিন আবির, পিচকারি কিছুই ব্যবহার করা বাদ দেননি নাইট তারকারা। রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশীরা জমিয়ে হোলি খেলেছেন টিমের কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে। (Pic Courtesy - KKR Knight Club)

4 / 8

রং বরসে মোডে নাইট ক্রিকেটার থেকে শুরু করে টিমের মেন্টর গৌতম গম্ভীররা। জয় দিয়ে আইপিএল শুরু করতে পারায় নাইট শিবিরে এমনিতেই খুশির হাওয়া বইছে। (Pic Courtesy - KKR Knight Club)

5 / 8

কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও দেখা গিয়েছে মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে দোল খেলতে। তবে তাঁরা দু'জন ভূত হয়ে যাননি। (Pic Courtesy - KKR Knight Club)

6 / 8

আজ সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ইডেনে অনুশীলন করবেন কেকেআরের ক্রিকেটাররা। তার আগে একটু জমিয়ে মজা করে নিলেন নাইট তারকারা। (Pic Courtesy - KKR Knight Club)

7 / 8

কেকেআর এ বারের আইপিএল শুরু করেছে ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে হারান আন্দ্রে রাসেল-হর্ষিত রানারা। (Pic Courtesy - KKR X)

8 / 8

আইপিএলে শ্রেয়স আইয়ারের কেকেআরের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। প্রতিপক্ষ ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। (Pic Courtesy - KKR X)

Loading...
Unable to load recommendations.
Follow Us