Sreelekha Mitra: ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রীলেখার বিভিন্ন মুহূর্ত…

Sreelekha Mitra: আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:12 PM

1 / 7
সানগ্লাস তোলা মাথার উপর। কানে লম্বা ঝোলা দুল। হালকা ঘিয়ে রঙের সালোয়ার কামিজ। হলুদ রঙা ব্যাগও রয়েছে সঙ্গে। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজেকে ঠিক এ ভাবেই সাজিয়ে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সানগ্লাস তোলা মাথার উপর। কানে লম্বা ঝোলা দুল। হালকা ঘিয়ে রঙের সালোয়ার কামিজ। হলুদ রঙা ব্যাগও রয়েছে সঙ্গে। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজেকে ঠিক এ ভাবেই সাজিয়ে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

2 / 7

গলায় ঝোলানো আইডেনটিটি কার্ড তুলে ধরে ছবি তুলেছেন শ্রীলেখা। নিঃসন্দেহে এই চলচ্চিত্র উৎসবে হাজির থাকা তাঁর কেরিয়ারে গর্বের মুহূর্ত।

3 / 7

আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা।

4 / 7

উৎসব প্রাঙ্গনে ঘুরে ঘুরে প্রচুর সেলফি তুলেছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা শেয়ারো করে দিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও বা সঙ্গে পেয়ে গিয়েছেন ইতালিয়ান অভিনেত্রী মিরিয়ামকে।

5 / 7

শ্রীলেখা মিত্র

6 / 7

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার সব খরচ একাই বহন করেছেন বলেও ফেসবুক লাইভে জানিয়েছিলেন শ্রীলেখা।

7 / 7

কখনও ফ্যাশনেবল পোশাকে সেলফি, কখনও অচেনা শহরে সারমেয় প্রেম, কখনও নিজের সঙ্গে কফি ডেট, কখনও বা সেই শহরের সাইকেলে চড়ে প্রতিবাদ মিছিল- সবই ফ্রেমবন্দি করেছেন শ্রীলেখা।

Loading...
Unable to load recommendations.
Follow Us