
হাতে আর ক’টা দিন। তারপরেই ঢাকে পড়বে কাঠি। দোলা লেগেছে কাশ বনে। বাজারে বাড়ছে ভিড়। গতবারের মতো এবারও টিভি ৯ বাংলার হাত ধরে এসে গিয়েছে পুজোয় পালস সিজন-২।

ট্যাবলো ঘুরছে রাজ্যের নানা প্রান্তে। উন্মদনা রাজ্যের ২২ শহরে। মুখে চটপটা স্বাদ সঙ্গে সহজ প্রশ্ন, আর সহজ উত্তর। হাতে উঠছে পুরস্কার।

হাওড়া থেকে বারাসত, ব্যারকপুর সর্বত্রই ঘুরছে ট্যাবলো। গত বারের মতো এবারও জনতার কাছে পৌঁছে যাচ্ছে কিছু সহজ প্রশ্ন। উত্তর দিতে পারলেই পেয়ে যাচ্ছেন পুরস্কার। আর তাতেই যেন পুজোর আবহে পুজোর পালস নিয়ে উৎসাহ আরও বেড়েছে জনতার।

এবার তো আবার একেবারে নতুন ইমলি স্বাদের পালস এসে গিয়েছে বাজারে। ঝড় তুলেছে দোকানে দোকানে। আগের নোনতা স্বাদের পাশাপাশি এবার মুখে দিলেই তেঁতুল।

পুজোয় পালসের ট্যাবলো দেখে রাজ্যের সর্বত্রই কচিকাচাদের ভিড় একেবারে মনে রাখার মতো। তবে বাদ যাচ্ছেন না বড়রাও। বলছেন, এ একেবারে অন্যরকম স্বাদ। কেউ বলছেন, অন্য কিছুর সঙ্গে এর তুলনাই হয় না।