একদিনে কতবার আপনার চালান কাটতে পারে পুলিশ? ট্রাফিক আইনটা জেনে রাখুন

Traffic Rules: আবার হেলমেট না পরার জন্য একবার জরিমানা হওয়ার পর যদি আপনি সিগন্যাল ভাঙেন বা অতিরিক্ত গতিতে বাইক চালান, তবে পুলিশ ফের জরিমানা করতে পারে।

|

Jan 23, 2025 | 11:58 AM

1 / 8
রাস্তায় বেরলে ট্রাফিক আইন মানা বাধ্যতামূলক। ট্রাফিক আইন ভাঙলেই পুলিশ জরিমানা করতে পারে।

রাস্তায় বেরলে ট্রাফিক আইন মানা বাধ্যতামূলক। ট্রাফিক আইন ভাঙলেই পুলিশ জরিমানা করতে পারে।

2 / 8

তবে ট্রাফিক আইন নিয়ে অনেকের মনেই স্পষ্ট ধারণা নেই। এই যেমন অনেকেরই প্রশ্ন থাকে, একবার পুলিশ চালান কাটলে, তারপর ওই দিনে কি আর দ্বিতীয়বার ফাইন করতে পারে?

3 / 8

অনেকেরই ধারণা, একবার চালান ইস্যু হলে, দ্বিতীয়বার আর চালান কাটা যায় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।

4 / 8

দিনে একাধিক আইন ভাঙলে, পুলিশও একাধিকবার জরিমানা করতে পারে। তবে এক ভুল বা অপরাধের জন্য পুলিশ একদিনে বারবার জরিমানা করতে পারে না।

5 / 8

ধরুন, আপনি হেলমেট না পরে বাইক চালাচ্ছেন। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ দিনে একবারই জরিমানা করতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয়বার চালান কাটা যায় না।

6 / 8

আবার হেলমেট না পরার জন্য একবার জরিমানা হওয়ার পর যদি আপনি সিগন্যাল ভাঙেন বা অতিরিক্ত গতিতে বাইক চালান, তবে পুলিশ ফের জরিমানা করতে পারে।

7 / 8

একইভাবে সিটবেল্ট না পরার জন্য যেমন জরিমানা হতে পারে, তেমনই ওভারস্পিডিং বা মদ্যপান করে গাড়ি চালানোর জন্য ফের জরিমানা হতে পারে।

8 / 8

তাই ট্রাফিক আইন ভাঙার আগে দশবার করে ভাবুন। নাহলে একদিনেই একাধিকবার মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us